News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কয়লা সঙ্কটে বিপর্যস্ত ইটভাটা শিল্প, শ্রম দপ্তরের সামনে সিআইটিইউ-র বিক্ষোভ ও ডেপুটেশন
Image

কয়লা সঙ্কটে বিপর্যস্ত ইটভাটা শিল্প, শ্রম দপ্তরের সামনে সিআইটিইউ-র বিক্ষোভ ও ডেপুটেশন

আগরতলা, ১৮ ফেব্রুয়ারি: রাজ্যে ক্রমবর্ধমান কয়লা সঙ্কটের জেরে ইটভাটা শিল্পে নেমে এসেছে গভীর সংকট। একের পর এক ভাটা বন্ধ হওয়ার আশঙ্কায় শ্রম দপ্তরের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা ইটভাটা শ্রমিক ইউনিয়ন। পরে সংগঠনের পক্ষ থেকে শ্রম দপ্তরে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

বিক্ষোভ শেষে সংগঠনের নেতা তথা সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস-এর (সিআইটিইউ) রাজ্য সাধারণ সম্পাদক শংকর প্রসাদ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, কয়লার অনিয়মিত জোগানের কারণে বহু ইটভাটা উৎপাদন বন্ধ রাখতে বাধ্য হচ্ছে। এর ফলে শত শত শ্রমিকের রুজি-রোজগার অনিশ্চিত হয়ে পড়েছে।
তাঁর দাবি, ২০১৮ সালের আগে রাজ্যে সাড়ে তিন শতাধিক ইটভাটা সক্রিয় ছিল। কিন্তু গত কয়েক বছরে উন্নয়নমূলক নির্মাণকাজ কমে যাওয়া এবং কাঁচামালের সঙ্কটের কারণে শতাধিক ভাটা বন্ধ হয়ে গেছে। বর্তমানে যে ভাটাগুলি চালু রয়েছে, সেগুলিও কয়লার অভাবে টালমাটাল পরিস্থিতির মুখে দাঁড়িয়ে।

শংকর প্রসাদ দত্ত আরও অভিযোগ করেন, অতীতে কয়লা সঙ্কট দেখা দিলেও তৎকালীন বামফ্রন্ট সরকার দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করত। কিন্তু বর্তমান প্রশাসনের তরফে কার্যকর পদক্ষেপের অভাব রয়েছে বলে দাবি তাঁর। তিনি বলেন, রাজ্যে উন্নয়নমূলক প্রকল্পে গতি না থাকায় ইটের চাহিদাও কমে গেছে, যা শিল্পের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে।
এছাড়াও তিনি সরকারের বিরুদ্ধে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন।

Releated Posts

আগামীকাল কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ প্রতিবাদ মিছিল, নিশানায় এসআইআর ও মুখ্য নির্বাচন কমিশনার

আগরতলা, ৭ অক্টোবর: দেশজুড়ে কংগ্রেসের ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৮ অক্টোবর আগরতলায় প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

স্কুটির ধাক্কায় গুরুতর আহত ৬৫ বছরের বৃদ্ধ, জিবি হাসপাতালে চিকিৎসাধীন

আগরতলা, ৭ অক্টোবর: স্কুটির ধাক্কায় গুরুতর আহত হলেন ৬৫ বছর বয়সি এক ব্যক্তি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে স্থানীয়…

ByByReshmi Debnath Oct 7, 2026

বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে সোনামুড়ায় বাম যুব সংগঠনের অবস্থান

আগরতলা, ৭ অক্টোবর: বিদ্যুৎ দপ্তরের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১০০ শতাংশ বর্ধিত বিদ্যুৎ বিল মুকুবের সিদ্ধান্তের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন…

ByByTaniya Chakraborty Oct 7, 2026

‘কার্যকর্তাদের মূল্য নেই নেতাদের কাছে’, বিজেপিতে কাজ না করার ঘোষণা শান্তিরবাজারের কর্মীদের

আগরতলা, ৭ অক্টোবর: ত্রিপুরায় বিজেপি-তিপ্রা মথা জোট নিয়ে ফের প্রকাশ্যে অসন্তোষ দেখা দিল বিজেপির অন্দরেই। দলের কার্যকর্তাদের ‘বিচার…

ByByReshmi Debnath Oct 7, 2026
Scroll to Top