News Flash

  • Home
  • Uncategorized
  • Seriously injured 5 people : পৃথক স্থানে যান দূর্ঘটনায় বৃদ্ধ সহ গুরুতর আহত ৫
Image

Seriously injured 5 people : পৃথক স্থানে যান দূর্ঘটনায় বৃদ্ধ সহ গুরুতর আহত ৫

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চুড়াইবাড়ি, ১৯ সেপ্ঢেম্বর৷৷ আবারো বড়োসড়ো সড়ক দুর্ঘটনা ঘটলো বিলোনিয়ার বিজেপি মন্ডল কার্যালয় সংলগ্ণ মূল সড়কের উপর৷ শনিবার সন্ধ্যারাতে আনুমানিক সাড়ে আটটা নাগাদ একটি বাইক আচমকা হারাধন দে নামে ৭১বছর বয়সি এক বৃদ্ধ পথচারীকে সজোরে এসে ধাক্কা মারার ফলে,গুরুতরভাবে আহত হয়ে ছিটকে পড়ে মূল সড়কের উপর৷ সাথে সাথে ছুটে যায় বিজেপি বিলোনিয়া মন্ডল কার্যালয়ের কার্য কর্তারা৷


গুরুতর আহত হয়ে রক্তাক্ত হওয়াতে তৎক্ষণাৎ পাঠিয়ে দেওয়া হয় বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷ আহত পথচারীর নাম হারাধন দে(৭১)৷ বাইক চালক ডালিম মিয়া৷ নেশা গ্রস বাইক চালক সামান্য আহত হলেও গুরুতর আহত হওয়ার ফলে হারাধন দে কে বিলোনিয়া হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করে দেন গৌমতী জেলা হাসপাতাল৷ প্রত্যক্ষদর্শীদের মতে বেপরোয়া গতিতে এবং নেশাগ্রস্থ অবস্থায় বাইক চালানোর ফলেই এই গুরুতর দুর্ঘটনাটি ঘটে৷


এদিকে, বিশ্বকর্মা পূজার দিন মদমত্ত অবস্থায় কৃষি দপ্তরের অধিকর্তার গাড়ি চালিয়ে দুর্ঘটনা এলাকাবাসীর হাতে আক্রান্ত দুই গুণধর৷সরকারি সম্পত্তি অপব্যবহার এবং মদমত্ত অবস্থায় বেপরোয়া গাড়ি চালিয়ে এক মহিলাসহ কয়েক জনকে জখম করে অবশেষে গাছে আটকে গিয়ে গাড়ি থামলো৷ ঘটনার বিবরণে জানা যায় টি আর ০২ এ ০৮০৬ নম্বরের একটি জিপসি গাড়ি নির্ধারিত রয়েছে উত্তর জেলার কৃষি দপ্তরের উপ অধিকর্তা জন্য৷ বিশ্বকর্মা পূজার দিন তার গাড়ি অফিসে অলোক দত্ত এবং অসীম কুমার ধর নিয়ে যায়৷ উপ অধিকর্তার অবর্তমানে তার গাড়ির চাবি অন্যরা কেমন করে নিয়ে গেল তা নিয়ে প্রশ্ণ রয়েছে৷ আনুমানিক বিকাল ৫ টার দিকে অলোক দত্ত এবং অসীম কুমার ধর পানিসাগর থেকে আসার সময় কৃষ্ণপুরের শিপ্রা নাথের বাড়ির সামনে একটি ই রিক্সাকে ধাক্কা দেয়, এতে মহিলা সহ কয়েকজন আহত হয়৷তারপর জিপসি গাড়িটি গিয়ে একটি গাছে ধাক্কা দিয়ে থামে৷


উত্তপ্ত এলাকাবাসীরা দুই বেসামাল কৃষি বিভাগের কর্মীকে উত্তম-মধ্যম দেয়৷ ধর্মনগর থানার পুলিশ এবং অগ্ণিনির্বাপক বাহিনী গিয়ে ২ গুণধর এবং গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসে৷ দুই গুণধরকে জেলা হাসপাতাল পাঠিয়ে, একজনকে সেদিন এবং অপরজনকে পরদিন অর্থাৎ শনিবারে ছেড়ে দেওয়া হয়৷ উল্লেখ্য ধর্মনগর থানা কোন ধরনের মামলা গ্রহণ করেনি এ ব্যাপারে৷ জিপসি গাড়িটি এখনো ধর্মনগর থানায় রয়েছে৷ কথায় বলে চোরে-চোরে মাসতুতো ভাই৷ দুই মতামত বেপরোয়া সাহায্যার্থে ধর্মনগর থানার পুলিশ৷ আর উপ অধিকর্তা সরকারি সম্পদ অপব্যবহারে সিদ্ধহস্ত বুঝা গেল৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top