News Flash

  • Home
  • Uncategorized
  • Examinations will be held in two phases : অতিমারির প্রভাব, কেন্দ্রীয় অনুসরণে মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে রাজ্যে
Image

Examinations will be held in two phases : অতিমারির প্রভাব, কেন্দ্রীয় অনুসরণে মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা দুই পর্যায়ে অনুষ্ঠিত হবে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্ঢেম্বর৷৷ অতিমারির প্রভাবে কেন্দ্রীয় বোর্ডের অনুসরণে ২০২১-২২ শিক্ষা বর্ষে নতুন স্কিমের অন্তর্গত ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদও মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষা দুটি পর্যায়ে আয়োজন করবে৷ ওই পরীক্ষা ২০২১ সালের ডিসেম্বর এবং ২০২২ সালের এপ্রিলে অনুষ্ঠিত হবে৷ দুই পর্যায়ে পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পরীক্ষার্থীদের চূড়ান্ত মূল্যায়ন হবে৷ আজ সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা দফতরের ওই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


এদিন তিনি বলেন, শিক্ষা দফতর এবং ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা যৌথভাবে আজ বৈঠকে মিলিত হয়েছেন৷ ওই বৈঠকে ২০২১-২২ শিক্ষা বর্ষে মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরায় ১০৬৪টি হাইসুকল এবং ৪১৫টি উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে নতুন স্কিমের অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে৷ তাঁর কথায়, কেবলমাত্র চলতি শিক্ষা বর্ষে ওই স্কিমের অধীনে পরীক্ষা নেওয়া হবে৷


তাঁর বক্তব্য, করোনার তৃতীয় ঢেউ-এর প্রকোপ সম্পর্কে আমরা এখনই কিছু আন্দাজ করতে পারছি৷ ২০২০ এবং ২০২১ সালে শিক্ষাক্ষেত্রে প্রচুর ক্ষতি হয়েছে৷ ফলে, মাধ্যমিক এবং দ্বাদশের পরীক্ষার জন্য ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ কেন্দ্রীয় বোর্ডের প্রথম ও দ্বিতীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হবে৷ চলতি বছরের ডিসেম্বর এবং ২০২২ সালের এপ্রিলে দুই পর্যায়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে৷
তিনি বলেন, অতিমারির কারণে এমনিতেই ৩০ শতাংশ পাঠ্যক্রম কমানো হয়েছে৷ ফলে, প্রথম পর্যায়ে ৩৫ শতাংশ পাঠ্যক্রম এবং দ্বিতীয় পর্যায়ে ৩৫ শতাংশ পাঠ্যক্রমের ভিত্তিতে পরীক্ষা নেওয়া হবে৷ উভয় পর্যায়ের পরীক্ষা বার্ষিক পরীক্ষা হিসেবে গণ্য হবে৷ তবে, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে৷ তাঁর বক্তব্য, ডিসেম্বরের পর করোনার প্রকোপ বাড়লে প্রথম পর্যায়ের পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে৷ তাঁর দাবি, উভয় পর্যায়ের পরীক্ষা বাস্তবে পরীক্ষার্থীদের জন্য সমান গুরুত্বপূর্ণ৷


তিনি বিস্তারিত তথ্য তুলে ধরে বলেন, প্রথম পর্যায়ের পরীক্ষা ৫০ নম্বরের হবে৷ তার মধ্যে ৪০ নম্বর প্রশ্ণ-উত্তর এবং ১০ অন্তর্বর্তী মূল্যায়নের জন্য নির্ধারিত থাকবে৷ তবে, বিজ্ঞান বিষয়ে প্রশ্ণ-উত্তর ৩৫ নম্বর এবং প্র্যাকটিক্যালের জন্য ১৫ নম্বর নির্ধারিত থাকবে৷ তিনি বলেন, প্রথম পর্যায়ের পরীক্ষা স্ব স্ব বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে এবং ওই বিদ্যালয়ের শিক্ষকরাই অন্য বিদ্যালয়ের পর্যবেক্ষকের উপস্থিতিতে উত্তরপত্র মূল্যায়ন করবেন৷ তাঁর কথায়, প্রশ্ণপত্র ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ তৈরি করে দেবে৷ পরীক্ষার্থীদের ১ থেকে ১৫ নভেম্বরের মধ্যে অবশ্যই ফর্ম জমা দিতে হবে৷


শিক্ষামন্ত্রী সাফ জানিয়েছেন, দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার বিষয়ে স্থায়ী সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি৷ করোনা পরিস্থিতি স্বাভাবিক থাকলে তবেই ওই পরীক্ষা নেওয়া হবে৷ সাথে তিনি যোগ করেন, অফলাইনে ওই পরীক্ষা নেওয়া হবে৷ বর্তমানে দশম শ্রেণিতে ৪৬ হাজার এবং দ্বাদশে ২৮ হাজার ছাত্রছাত্রী রয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top