News Flash

  • Home
  • বাণিজ্য
  • Road in Sabroom is being forcibly occupied : সাব্রুমে রাস্তা জবরদখল করে নেয়া হচ্ছে, হেলদোল নেই প্রশাসনের
Image

Road in Sabroom is being forcibly occupied : সাব্রুমে রাস্তা জবরদখল করে নেয়া হচ্ছে, হেলদোল নেই প্রশাসনের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ সেপ্ঢেম্বর৷৷ ভোট আসে, ভোট যায় ! রাম-বাম সব আমলেই উন্নয়নের ফিরিস্তির কথা বলেন নেতা-নেত্রীরা , বাড়ি-বাড়ি গিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে জোড়হাত করে অনুরোধ করে ভোট ভিক্ষা করেন৷ পাহাড় থেকে সমতল ফেরীওয়ালাদের মতন ভোট আদায় করার পর ভুলে যান ঐ এলাকার উন্নয়নের ফিরিস্তির কথা৷ এক জলজ্যান্ত অভিযোগ উঠে এলো সাব্রুম মহকুমায়৷ সাব্রুম নগর পঞ্চায়েতের ৭-নং ওয়ার্ডে শহরের একেবারে প্রাণকেন্দ্র কমলারজোত এলাকাতে৷

এলাকার লোকজনের অভিযোগ , সাব্রুম বাজার ও সাব্রুম মহকুমা হাসপাতালের বিপরীতে সাব্রুম-আগরতলা জাতীয় সড়কের পাশ দিয়ে দিয়ে কমলারজোত রাস্তাটি দীর্ঘ বছর যাবত ভগ্ণদশায় পরিণত হয়েছে৷ রাস্তাটি প্রথম অবস্থায় তৈরি করার সময় পাশ ছিলো ৭থেকে ৭.৫ ফুট এবং লম্বায় ছিলো ২৩৩-মিটার৷ বর্তমানে এই রাস্তাটি বিভিন্ন স্থানে কমে পাশে ৪ ফুট হয়ে গিয়েছে৷ এলাকার লোকজনের অভিযোগ রাস্তার দুই পাশে যে সমস্ত বাড়ি রয়েছে কিছু কিছু বাড়ির মালিকরা রাস্তার দখল করে নিজেদের বসত ঘর তৈরি করে নিয়েছেন৷ এ নিয়ে সাব্রুম নগর পঞ্চায়েত কর্তৃপক্ষকে বহুবার লিখিত ভাবে জানানোর পরও কর্তৃপক্ষ কর্ণপাত করছেন না বলে অভিযোগ৷

শেষ পর্যন্ত বাধ্য হয়ে মহকুমার সাংবাদিকদের দ্বারস্থ হন ওইসব এলাকার জনগণ৷ এলাকার লোকজনদের আরো অভিযোগ , এই এলাকাতে ৪০ থেকে ৫০-টি পরিবার রয়েছে৷ রাস্তার দুই পাশে জল নিষ্কাশনের জন্য নেই কোন ড্রেন, রাস্তার দুই পাশে বিদ্যুতের খুঁটি থাকলেও নেই স্টেট লাইট৷ দীর্ঘ বছর যাবৎ এই রাস্তাতে নেই কোনো সংস্কার৷ শুধু তাই নয় , যদি এলাকাতে হঠাৎ কোনো অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটলে ঢুকতে পারবেন না দমকল গাড়ি৷ এলাকাতে কোন অসুস্থ রোগীর জন্য এম্বুলেন্স ঢুকতে পারবে না৷ জরুরী পরিষেবা গাড়ি তো দূরের কথা, অটো পর্যন্ত ঢুকতে পারে না এই সরু রাস্তা দিয়ে৷ তাদের আরও অভিযোগ, এই রাস্তা দিয়ে নগরের বিভিন্ন ওয়ার্ডের শত শত লোকজন চলাচল করতে হয় প্রতিদিন৷ বর্ষা আসলে রাতের অন্ধকারে জীবজন্তুর ভয়কে মাথায় রেখে চিন্তামগ্ণ হয়ে প্রাণ হাতে নিয়ে চলাচল করতে হয়৷
এলাকার লোকজনরা বহুবার বাম আমলের পরে রাম আমলেও সাব্রুমের বর্তমান বিধায়ক থেকে শুরু করে নগর প্রশাসনকে লিখিত আকারে বলার পরও কাজের কাজ না হওয়াতে সংবাদমাধ্যমের দ্বারস্থ হন ৷ এখন দেখার বিষয় খবর সম্প্রসারণ হওয়ার পর সরকার বাহাদুর কি ব্যবস্থা গ্রহণ করে৷

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top