News Flash

  • Home
  • Uncategorized
  • Afghan woman thanked India : ঘর-বাড়ি হারিয়ে গাজিয়াবাদে পৌঁছে ভারতকে ধন্যবাদ আফগান মহিলার
Image

Afghan woman thanked India : ঘর-বাড়ি হারিয়ে গাজিয়াবাদে পৌঁছে ভারতকে ধন্যবাদ আফগান মহিলার

নয়াদিল্লি, ২২ আগস্ট (হি.স.) : বাড়ি পুড়িয়ে দিয়েছে তালিবানরা। সব হারিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছেন তিনি। আশ্রয় পেয়েছেন ভারতের মাটিতে। বায়ুসেনার বিমানে গাজিয়াবাদ নেমে ভারতকে ধন্যবাদ জানালেন এক আফগান মহিলা। রবিবার আফগানিস্তান থেকে ভারতে ফিরেছেন ১৬৮ জন। তাঁদের মধ্যেই ছিলেন এই মহিলা। ভারতে পৌঁছে তাঁর পরিবার ও তাঁকে উদ্ধার করা জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিমানবন্দরে নেমেই তিনি বলেছেন, ‘‘আফগানিস্তানে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। তাই দুই নাতি ও মেয়েকে নিয়ে ভারতে চলে এসেছি। ভারতীয় ভাই ও বোনেরা আমাদের উদ্ধার করেছেন। তালিবান আমাদের বাড়ি পুড়িয়ে দিয়েছে। সাহায্য করার জন্য ভারতকে ধন্যবাদ জানাই।’’


শনিবারের মতো আরও কয়েকটি ধাপে উদ্ধারকাজ চলবে বলে ভারতের বিদেশ মন্ত্রক সূত্রে খবর। মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি ভারতে উদ্ধারকারী বিমান নামার আগে টুইট করে লিখেছেন, ‘উদ্ধারকাজ চলবে। রবিবার ভারতে এসে পৌঁছছেন ১৬৮ জন। তার মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। কাবুল থেকে দিল্লি আসছে এই বিমানটি।’ পাশাপাশি, আফগানিস্তান থেকে ভারতে যাঁরা আসছেন, তাঁদের পোলিও টিকাকরণের ব্যবস্থাও করছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছেন, ‘‘আমরা ভারতে আসা আফগান শরণার্থীদের পোলিও টিকা দেওয়র সিদ্ধান্ত নিয়েছি। বিমানবন্দরেই এই প্রক্রিয়া চলছে।’’

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top