News Flash

  • Home
  • সম্পাদকীয়
  • আফগানিস্তানের ঘটনাক্রমের উপর নজর, আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে সচেষ্ট জয়শঙ্কর
Image

আফগানিস্তানের ঘটনাক্রমের উপর নজর, আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে সচেষ্ট জয়শঙ্কর

নয়াদিল্লি, ১৯ আগস্ট (হি.স.) : আফগানিস্তানে এখনও আটকে রয়েছেন বহু ভারতীয়। তাঁদের ফেরানোর চেষ্টা চালাচ্ছে কেন্দ্র। এই পরিস্থিতিতে নয়াদিল্লি তালিবানের সঙ্গে যোগাযোগ করেছে? এই প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানালেন, আমরা নজর রাখছি পরিস্থিতির উপর। কথাবার্তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

এই মুহূর্তে নিউইয়র্কে রয়েছেন জয়শঙ্কর। সেখানেই সাংবাদিকদের সামনে তিনি বলেন, ‘‘এই মুহূর্তে আমরা কাবুলের পরিস্থিতির দিকে নজর রাখছি। যেহেতু তালিবান কাবুলের নিয়ন্ত্রণ নিয়েছে তাই আমাদের তাদের সঙ্গে কথা বলতে হবে। তবে আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের সম্পর্ক একই রকম থাকবে।’’


এই মুহূর্তে ভারতীয়দের ফিরিয়ে আনা প্রথম লক্ষ্য বলেই জানিয়েছেন জয়শঙ্কর। তিনি বলেন, ‘‘সবার মতো আমরাও আফগানিস্তানের পরিবর্তিত পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের প্রধান লক্ষ্য সেখানে থাকা ভারতীয়দের সুরক্ষার দিকে নজর রাখা ও ভারতীয়দের নিরাপদে দেশে ফিরিয়ে আনা।’’

যদিও তালিবান সরকারকে স্বীকৃতি দেয়নি ভারত। এই বিষয়ে তালিবানের হুঁশিয়ারির মুখেও পড়তে হয়েছে নয়াদিল্লিকে। তালিবান সরকার সম্পর্কে ভারতকে অবস্থান বদলের অনুরোধ করেছে তারা। অন্য দিকে সোমবার থেকে ভারতীয়দের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে ভারত। কিন্তু এখনও অনেকে আটকে রয়েছেন সেখানে। তাঁদের কী ভাবে বার করা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে। শুধু ভারতীয়দের নয়, সেখানকার হিন্দু ও শিখ নাগরিকরা চাইলে তাঁদেরও ফিরিয়ে আনা হবে বলেই জানিয়েছে কেন্দ্র। এখন দেখার এই পরিস্থিতিতে ভারতের তরফে কী পদক্ষেপ করা হয়।

Releated Posts

১২৬২ থেকে পশ্চিমবঙ্গের নদিয়ার রানাঘাটে পূজিত হচ্ছেন বুড়ো মা

শিবানী বন্দ্যোপাধ্যায় দেবী দুর্গার এই পুজোর সূচনা সেই ১২৬২ খ্রিষ্টাব্দে। স্বাভাবিকভাবেই প্রাচীনত্বের নিরিখে এ পুজো হার মানাতে পারে…

ByByadmin Sep 27, 2025

দুই দিনের শিশুর বিরল রোগ, অস্ত্রোপচারের মাধ্যমে স্বাভাবিক জীবন ফিরে দিলেন ডাঃ অনিরুদ্ধ বসাক

আগরতলা, ১৫ মার্চ: মাত্র দুইদিনের শিশুর পেটের বাইরে থাকা অন্ত্রকে স্বাভাবিক করে তুললেন ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু…

ByByadmin Mar 15, 2025

সহজসাধ্য উদ্ভাবনে ভাবিকালে শক্তির যোগানদার ভারতের যুগান্তকারী কৃত্রিম বুদ্ধিমত্ত্বা

নয়াদিল্লি, ২০২৫: ভারত কৃত্রিম বুদ্ধিমত্ত্বায় রূপান্তরণমূলক বিপ্লবের সাক্ষী থাকছে, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী নেতৃত্ব। ভারতের…

ByByadmin Feb 13, 2025

বিকাশের নতুন যুগকে আলিঙ্গন, উন্নয়নের ৫০ বছর উদযাপন করছে উত্তর পূর্বাঞ্চল পর্ষদ (এনইসি)

আগরতলা, ২০ ডিসেম্বর ২০২৪ : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একবার উত্তর-পূর্বাঞ্চলের সম্ভাবনার কথা তুলে ধরে বলেছিলেন, “দেশের পশ্চিম অঞ্চল যদি…

ByByadmin Dec 20, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top