News Flash

  • Home
  • দিনের খবর
  • Problems have arisen again with the acquisition : মোহনপুরের উপর দিয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে
Image

Problems have arisen again with the acquisition : মোহনপুরের উপর দিয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট।। মোহনপুরের উপর দিয়ে জাতীয় সড়ক নির্মাণের জন্য জমি অধিগ্রহণ নিয়ে ফের সমস্যা দেখা দিয়েছে। মোহনপুর মহকুমার ভাটি ফটিকছড়াতে বুধবার জমি অধিগ্রহণে গেলে বাধা প্রদান করা হয় নির্মাণ কাজে নিযুক্ত সংস্থার কর্মী সহ প্রশাসনিক কর্মীদের।সঠিক মূল্য ও ক্ষতিপূরণ না দেবার অভিযোগ সহ জারি করা নোটিশে কতটুকু জমি অধিগ্রহণ হবে তা না উল্লেখ করেই প্রভাব খাটিয়ে জমি নিয়ে যাওয়ার অভিযোগ তুলল ভাটি ফটিকছড়ার নিরঞ্জন দাস ও সন্তোষ দাস নামের দুই ব্যাক্তি।

নিরঞ্জন দাস জানান জাতীয় সড়ক নির্মাণে উনার বসত বাড়ির জমি অধিগ্রহণের ফলে উনার ঘর,গাছ,টয়লেট ভাঙা পড়ছে।জেলা প্রশাসক উনাকে দেওয়া নোটিশে জমির মূল্য নির্ধারণ করলেও ঘর,গাছ ও টয়লেটের ক্ষতিপূরণ বাবদ কি পরিমাণের অর্থ দেওয়া হবে সেটার কোন উল্লেখ করেননি।অপরদিকে কতটুকু জমি অধিগ্রহণ করা হবে সেটা নোটিশে উল্লেখ না রেখেই বাড়ির বাউন্ডারি এবং গাছপালা নষ্ট করে দেয় বলে অভিযোগ করেন সন্তোষ দাস ।দাবি উঠেছে এসব বিষয় গুলিতে প্রশাসনিক আধিকারিকগণরা ভাল ভাবে নজর দিতে ও সাধারণ লোকেদের সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য।


জাতীয় সড়কের নির্মাণ কাজের জন্য যাদের জমি পড়েছে তারা সার্বিক স্বার্থে জমে রাজি রয়েছেন বলেও তারা জানান। এক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের বিষয়ে প্রশাসনকেও ন্যায় বিচার করে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেওয়ার জোরালো দাবি জানিয়েছেন তারা।

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top