News Flash

  • Home
  • Uncategorized
  • ফের হাঁটুতে অস্ত্রোপচার হবে রজার ফেডেরারের, খেলবেন না ইউএস ওপেনে
Image

ফের হাঁটুতে অস্ত্রোপচার হবে রজার ফেডেরারের, খেলবেন না ইউএস ওপেনে

কলকাতা, ১৬ আগস্ট (হি. স.): ফের এক বার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হবে কিংবদন্তি টেনিস তারকা রজার ফেডেরারকে । ফলে আগামী ইউএস ওপেনে তাঁকে দেখা যাবে না। ইনস্টাগ্রামে পোস্ট করা একটি ভিডিয়োয় বার্তা ফেডেরার নিজেই একথা জানিয়েছেন।

নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে টেনিসের সর্বকালের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যাম জয়ী (যুগ্মভাবে) রজার ফেডেরার কার্যত নিজের বিদায়বার্তা দিয়ে জানান, ভবিষ্যতে তাঁর শারীরিক সুস্থতার কথা মাথায় অস্ত্রোপ্রচার করাতে চলেছেন তিনি । যার পরে তাঁর কোর্টে ফেরার আশা ‘ক্ষীণ’। ফেডেরার জানান, ‘আমায় কয়েক সপ্তাহ ক্রাচের ওপরই নির্ভর করে হাঁটতে হবে এবং তারপর আরও বহু মাস কোর্টে ফিরতে পারব না। এটা আমার পক্ষে খুবই মুশকিল হতে চলেছে, তবে আমি জানি আমার জন্য এটাই সঠিক। কারণ আমি শারীরিকভাবে আগামী দিনগুলিতেও সুস্থ থাকতে এবং দৌড়ে বেড়াতে চাই।’


তবে এই প্রথম নয়, গত বছরও হাঁটুর ব্যথা থেকে মুক্তি পেতে দুই দুইবার অস্ত্রোপচার করতে হয় ফেডেরারকে। তার জেরে এক বছরেরও অধিক সময় দীর্ঘ রিহ্যাবের পর অবশেষে টেনিস কোর্টে ফেরেন সুইস কিংবদন্তি। তবে সদ্য টেনিস কোর্টে ফিরেই রোলাঁ গারোয় তৃতীয় রাউন্ডের ম্যাচ জিতেও নাম প্রত্যাখান করেন তিনি। উইম্বলডনে কোয়ার্টার ফাইনালে পরাজিত হন তিনি।

এরপরে শরীরকে অত্যাধিক ধকল থেকে বিশ্রাম দিতে টোকিও অলিম্পিক থেকে সরে দাঁড়ান ফেডেরার। ৪০-বছর বয়সে এসে পুনরায় অস্ত্রোপ্রচারের পর কোর্টে ফেরা কঠিন হবে জেনেও ফেডেরার আশাহত হতে নারাজ। তবে আসন্ন যুক্তরাষ্ট্র ওপেনসহ অন্তত এই বছর আর কোন টুর্নামেন্টেই ফেডেরারকে যে খেলতে দেখা যাবে তা একপ্রকার প্রায় নিশ্চিত।


তিনি আরও বলেন, ‘আমার কোর্টে ফেরার সম্ভাবনা ক্ষীণ হলেও আমি সেইটুকু আশা নিজের জন্য বাঁচিয়ে রাখতে চাই। আমি জানি এই বয়সে আরেকটা অস্ত্রোপচারের পর ফিরে আসা কতটা কঠিন এবং সেই কারণেই আমি বাস্তববাদী থাকতে চাই। তবে আমি সুস্থ থাকতে চাই এবং আমার রিহ্যাব প্রক্রিয়ায় আমি কোর্টে ফেরার আশা নিয়েই সম্পূর্ণ করব, যা আমাকে এই দীর্ঘ সময়কালটায় সাহায্যই করবে বলে আমার মনে হয়।’ মত ফেডেরারের।

ফেডেক্স তাঁর সমর্থকদের ধন্যবাদ জানানোর পাশপাশি তাঁর রিহ্যাব প্রক্রিয়া শুরু হলে, সেই বিষয়ে খবরাখবর দেওয়ার অঙ্গীকার করেই নিজের ভিডিয়োটি শেষ করেন। মতান্তরে টেনিসের সর্বকালের সেরা খেলোয়াড়ের এহেন খবরে স্বাভাবিকভাবেই মর্মাহত টেনিসপ্রেমী থেকে খেলোয়াড় সকলেই। বিশ্বের দুই নম্বর টেনিস তারকা দানিল মেদভেদভ, টরন্টো মাস্টার্স জেতার পরেই ফেডেরারের সুস্থতা কামনা করে তাঁকে শুভেচ্ছা জানান।


উল্লেখ্য, ফেডেরারের ২০টি গ্র্যান্ড স্ল্যামের রেকর্ড রাফায়েল নাদাল এবং নোভাক জোকোভিচ দু’জনেই ছুঁয়ে ফেলেছেন। জোকোভিচের সামনে সব থেকে বেশি সম্ভাবনা ফেডেরারকে টপকে যাওয়ার।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026
Scroll to Top