News Flash

  • Home
  • বিনোদন
  • Minor rescued in Bilonia : বিলোনীয়ায় উদ্ধার পশ্চিমবঙ্গের নাবালিকা, নির্যাতনের অভিযোগ
Image

Minor rescued in Bilonia : বিলোনীয়ায় উদ্ধার পশ্চিমবঙ্গের নাবালিকা, নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ আগস্ট৷৷ ভালোবাসার পাত্রের হাত ধরে কলকাতা থেকে ত্রিপুরায়৷ নাবালিকা মেয়ের বাড়ি কলকাতা দক্ষিণ চবিবশ পরগনার৷ খোঁজ পেয়ে শনিবার দুপুরে অবশেষে নাবালিকাকে চাইল্ডলাইন কর্তৃপক্ষ তুলে দেয় পরিবারের হাতে৷ বিলোনিয়া সুভাষ নগর এলাকার ছোটন দেবনাথ নামে এক যুবক গত ১৭ ই জুলাই দঃ চবিবশ পরগনার বাসিন্দা নাবালিকাকে নিয়ে আসে তার বাড়িতে৷


নাবালিকার পরিবার অবশেষে মেয়ে খোঁজে দারস্থ হয় স্থানীয় চাইল্ড লাইনে৷ এরপর চাইল্ড লাইনের মাধ্যমে যোগাযোগ করা হয় ত্রিপুরায়৷ বিলোনিয়া চাইল্ড লাইনে খবর আসার পর , সুভাষ নগরের এলাকায় ছোটন দেবনাথ এর বাড়িতে ছুটে যায় পুলিশ সহ বিলোনিয়া চাইল্ড লাইনের কর্তৃপক্ষ৷ বাড়িতে খোঁজাখুঁজির পর মেয়েটিকে দেখতে পেয়ে ছোটনের বাড়ি থেকে উদ্ধার করে আগরতলা হোমে পাঠিয়ে দেয়৷ খবর দেওয়া হয় নাবালিকা মেয়ের মা বাবাকে৷


খবর পেয়ে নাবালিকা মেয়ের মা বাবা দক্ষিণ ২৪ পরগনা থেকে বিলোনিয়াতে ছুটে এসে মির্জাপুর স্থিত সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তর এ গিয়ে হাজির হয়৷ সেখানে চাইল্ড লাইনের কর্তৃপক্ষরা মেয়ের মা বাবার হাতে তুলে দেয় নাবালিকার মেয়েকে৷ এই ব্যাপারে নাবালিকার পরিবার ছোটন দেবনাথের শাস্তির দাবি জানান চাইল্ড লাইন কর্তৃপক্ষের কাছে৷ তাদের অভিযোগ ছোটন দেবনাথ এই নাবালিকা মেয়েকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে আসে৷ নিয়ে আসার পর নাবালিকা মেয়েকে বলে বাবার কাছে ফোন করলে, নাবালিকাকে বাংলাদেশে পাচার করে দেবে, পরিবর্তে লক্ষ লক্ষ টাকা নিয়ে নেবে৷

Releated Posts

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুবার্ষিকীতে আবেগঘন পোস্ট বোন শ্বেতার, ‘কিছু আত্মা সময়ের চেয়েও বড় হয়ে ওঠে’

মুম্বই, ১৪ জুন (আইএএনএস): বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত-এর প্রয়াণের ছয় বছর পূর্ণ হল শনিবার। ২০২০ সালের ১৪…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top