News Flash

  • Home
  • Uncategorized
  • Chief Minister has taken several plans : রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister has taken several plans : রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৪ আগস্ট৷৷ রাজ্যের জনজাতিদের আর্থসামাজিক মান উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার৷ আগামী ৫ বছরের মধ্যে রাবার নির্ভর ৬০০ কোটি টাকার অর্থনীতিসহ মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পে বড়মাত্রায় রোজগার তৈরীর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে৷ আজ জম্পুইজলা মহকুমার পাথালিয়াঘাট তারাপদ পাড়াতে রাজ্যভিত্তিক মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্পের উদ্বোধন করে এই কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এদিন মুখ্যমন্ত্রী ও অন্যান্য অতিথিগণ রাবার গাছের চারা রোপন করেন৷


মুখ্যমন্ত্রী বলেন উন্নয়নের প্রধান শর্ত হলো শান্তি৷ একটা সময়ে রাজ্যে সন্ত্রাসবাদি কার্যকলাপে উন্নয়ন ব্যাহত হয়৷ যাতে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছেন জনজাতির অংশের নাগরিকরা৷ এই প্রকল্পের সহায়তায় ধাপে ধাপে রাবার বাগান তৈরীতে নানা ভাবে সহায়তা করা হবে৷ ইতিমধ্যেই প্রায় ২০০টি স্মোক হাউস স্থাপনের ফলে গুণগত রাবার সিট প্রস্তুত করা সম্ভব হচ্ছে৷ ফলে বিগত দিনে হ্রাস পাওয়া রাবারের মূল্য বর্তমানে সঠিক ব্যাবস্থাপনার ফলে বেড়েছে৷ উন্নতি হয়েছে রাবার বিক্রয়ের বাজার৷

২০২২ সালের মধ্যে কৃষকদের রোজগার দ্বিগুণ করার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে তার সুফল পাচ্ছেন রাজ্যের নাগরিকগণও৷ মুখ্যমন্ত্রী বলেন, টি এস আর সহ বিভিন্ন দপ্তরের নিয়োগের প্রক্রিয়া চলছে৷ বর্তমান সরকার জনগণের দ্বারা জনগণের সরকার৷ তাই সমস্ত অংশের নাগরিকদের সর্বাঙ্গিন উন্নয়নে সরকার দায়বদ্ধ৷ শিক্ষা, স্বাস্থ্য, পানীয়জল সহ প্রায় সমস্ত ক্ষেত্রে উন্নয়নে সফলতা এসেছে৷ জনজাতি এলাকার ছাত্রছাত্রীদের জন্য ১৮ টি একলব্য বিদ্যালয় স্থাপনের উদ্যোগ শিক্ষাক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ পদক্ষেপ৷ বর্তমানে সি বি এস ই পরিচালিত ও ইংরেজী মাধ্যম সরকারি বিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছে রাজ্যের ছাত্রছাত্রীরা৷


প্রধানমন্ত্রী সঠিক ব্যাবস্থপনার ফলে স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিনামূল্যে কোভিড টিকা যেমন মিলেছে তেমনি হয়েছে চালের ব্যাবস্থাও৷ কোভিড অতিমারির মধ্যে কেন্দ্রীয় ও রাজ্যসরকারের বিভিন্ন সহায়তার ফলে একজনকেও অনাহারে থাকতে হয়নি৷ দেশ ব্যাপী টিকাকরণ কর্মসূচিতে আরও গতি আনতে রাজ্যে ইতিমধ্যে ১৮ ঊর্ধ বয়সীদের ৯৩ শতাশং টিকাকরণ সম্পূর্ণ হয়েছে৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top