News Flash

  • Home
  • Uncategorized
  • Demanding to pass the students : ছাত্র-ছাত্রীকে ৫০ শতাংশের অধিক নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন
Image

Demanding to pass the students : ছাত্র-ছাত্রীকে ৫০ শতাংশের অধিক নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার দাবিতে আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনুত্তীর্ণ প্রত্যেক ছাত্র-ছাত্রীকে ৫০ শতাংশের অধিক নম্বর দিয়ে পাস করিয়ে দেওয়ার দাবিতে সোমবার থেকে গোর্খাবস্তিস্থিত নেহেরু পার্ক এর সামনে প্রতিবাদ-বিক্ষোভের শামিল হয়েছে ছাত্রছাত্রীরা। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশকে অনুত্তীর্ণ করায় সংশ্লিষ্ট ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এবছর করোনা পরিস্থিতির কারণে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ করা সম্ভব হয়নি।

পূর্ববর্তী পরীক্ষার নিরিখে মূল্যায়ন করে পরীক্ষার্থীদের পাস করানো হয়েছে। তাতে একাংশ ছাত্র-ছাত্রী অনুত্তীর্ণ রয়েছে। অবিলম্বে প্রত্যেক ছাত্র-ছাত্রীকে উত্তীর্ণ করার দাবিতে রাজ্যজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ আন্দোলনে শামিল হয়েছে ছাত্র-ছাত্রীরা। এই আন্দোলনের অংশ হিসেবেই সোমবার সকাল থেকে গোর্খা বস্তিতে নেহেরু পার্কের সামনে প্রতিবাদ বিক্ষোভে শমিল হয় একাংশ ছাত্র-ছাত্রী। আন্দোলনকারী ছাত্রছাত্রীরা জানিয়েছে তারা শান্তিপূর্ণভাবে অনির্দিষ্টকাল পর্যন্ত এ আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর। তাদের দাবি তাদের প্রত্যেককে ৫০ শতাংশের বেশি নম্বর দিয়ে পাস করিয়ে দিতে হবে। প্রত্যেক ছাত্র-ছাত্রীকে পাস করিয়ে না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছে। তবে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর বলে জানিয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top