News Flash

  • Home
  • Uncategorized
  • Water crisi at Gandachara : গন্ডাছড়ার তারাবন কলোনীতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে
Image

Water crisi at Gandachara : গন্ডাছড়ার তারাবন কলোনীতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ আগস্ট।।অপরিস্রুত পানীয় জল পান করে জল বাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন ধলাই জেলার গন্ডাছড়ার তারাবন কলোনি এলাকার বাসিন্দারা। অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করা না হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। ধলাই জেলার গন্ডাছড়ার তারাবন কলোনীতে পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে। প্রশাসনের ভূমিকায় এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। জানা যায় ,ডুম্বুরনগর ব্লকের অন্তর্গত উত্তর গন্ডাছড়া এডিসি ভিলেজের তারাবন কলোনি অবস্থিত। সেখানে প্রায় ২২৫ পরিবারের বসবাস। তারা সবাই জনজাতি সম্প্রদায়ের। সেখানকার অধিকাংশ জনজাতি বিপিএল পরিবার ভুক্ত।

জুম চাষই তাদের জীবিকার একমাত্র উৎস। তারাবন কলোনী সৃষ্টির সময় থেকেই সেখানে পানীয় জলের সংকট লেগে আছে। পানীয় জলের সমস্যা সমাধানের জন্য এলাকাবাসীরা একাধিকবার পঞ্চায়েতে, ব্লকে, ডিডব্লিউএস দপ্তরে এমনকি মহকুমা শাসকের নিকট দাবি জানিয়ে আসলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। বর্তমানে এলাকার জনজাতিরা কাঁচা কুয়ার জল পান করে তাদের পানীয় জলের চাহিদা মেটাতে বাধ্য হচ্ছেন। এমতাবস্থায় বিশুদ্ধ পানীয় জলের দাবিতে গ্রামবাসীরা কিছু দিন আগেও লিখিত ভাবে স্থানীয় প্রশাসনের দ্বারস্ত হন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না । ফলে বাধ্য হয়ে সেখানকার জনজাতি অংশের লোকজনরা বৃহত্তর আন্দোলনের পথে অগ্রসর হচ্ছেন। তারা অনতিবিলম্বে এই পথ অবরোধ আন্দোলনে সামিল হবেন বলে জানিয়েছেন।গ্রামবাসীরা জানিয়েছেন প্রায় কুড়ি বছর পূর্বে তৎকালীন বাম সরকারের প্রচেষ্টায় তারাবন নামক কলোনির পথ চলা শুরু করে ।

অভিযোগ কলোনি সৃষ্টির কুড়ি বছর পরও ওই গ্রামে গিরিবাসীদের মিলছে না পানীয় জল। গ্রামবাসীরা জানান বর্তমানে গোটা গ্রাম জুড়ে চলছে পানীয় জলের তীব্র সঙ্কট ।জনজাতিরা আরো জানান ,ছড়া কিংবা নালা কিংবা ছোট ছোট গর্ত খুঁড়ে নোংরা আবর্জনা যুক্ত জল পান করতে হয় । এই নোংরা জল পান করে আট থেকে আশি বছর বয়সীরা বিভিন্ন জলবাহিত রোগে আক্রান্ত হয়ে কুঁড়ে ঘরে কাতরাতে হচ্ছে । গ্রামবাসীরা জানান, আগামী কিছু দিনের মধ্যে তারাবন কলোনিতে পানীয় জলের সুব্যবস্থা না করা হলে গন্ডাছড়া-আমবাসা রাস্তায় পথ অবরোধে বসার হুশিয়ারি দিয়েছেন তারা।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top