News Flash

  • Home
  • Uncategorized
  • Earthquake shakes Arunachal : ফের ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ৩.৬ তীব্রতার মৃদু ঝাঁকুনি অনুভূত রাজধানী ইটানগর ও সংলগ্ন এলাকায়
Image

Earthquake shakes Arunachal : ফের ভূমিকম্প অরুণাচল প্রদেশে, ৩.৬ তীব্রতার মৃদু ঝাঁকুনি অনুভূত রাজধানী ইটানগর ও সংলগ্ন এলাকায়

ইটানগর, ১ আগস্ট (হি.স.) : ফের ভূমিকম্পে কেঁপে ওঠেছে অরুণাচল প্রদেশের রাজধানী এবং সংলগ্ন অঞচল। আজ রবিবার সকাল ৬-টা ৫৬ মিনিট ৩৩ সেকেন্ডে অনুভূত কম্পনের তীব্রতা রিখটার স্কেলে ৩.৬ ধরা পড়েছে। আজকের ভূমিকম্পের অভিকেন্দ্ৰ ছিল রাজধানীর উত্তরাঞ্চলে। মৃদু ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎসস্থল ছিল ইটানগর সদরে উত্তরাঞ্চলে ৭৯ কিলোমিটার দূরে ভূগৰ্ভের ১০ কিলোমিটার গভীরে ২৭.৮০ উত্তর অক্ষাংশ এবং ৯৩.৫৩ দ্রাঘিমাংশে।


এখানে উল্লেখ করা যেতে পারে, এর আগে গত ২১ মে, ২৩ জুনও অনুরূপ মৃদু ভূমিকম্পের ধাক্কায় কেঁপে উঠেছিল পূর্বোত্তর ভারতের অরুণাচল প্রদেশ। গত প্রায় বছর খানেকের মধ্যে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে ক্রমাগত ভূমিকম্প হচ্ছে। অসমের শোণিতপুর জেলা এবং অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুরে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়েছে। ২০১৯-এর ডিসেম্বর থেকে আজ পর্যন্ত উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ১১৯ বার ভূমিকম্প হয়েছে। অতি সম্প্রতি ২১ জুলাই মেঘালয়ের তুরা, ২৬ জুলাই মণিপুরের উখরুল, ১০ জুলাই মধ্য অসমের শোণিতপুর, ৯ জুলাই নিম্ন অসমের গোয়লপাড়া, মণিপুর এবং মেঘালয়ে মৃদু ও মধ্যম ভূমিকম্পের ঘটনা সংঘটিত হয়েছে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top