News Flash

  • Home
  • Uncategorized
  • Dream remained elusive : কচু চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল এক কৃষকের, কিন্তু জলের অভাবে স্বপ্ন অধরাই রয়ে গেল
Image

Dream remained elusive : কচু চাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল এক কৃষকের, কিন্তু জলের অভাবে স্বপ্ন অধরাই রয়ে গেল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০জুলাই।। কচুচাষ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন ছিল এক কৃষকের। কিন্তু জলের অভাবে স্বপ্ন অধরাই রয়ে গেল। দীর্ঘ প্রায় ৫ বছর ধরে কচুক্ষেত করে আসছে আমবাসা ব্লকের লালছড়ি এলাকার কৃষক হিরন দেবনাথ। প্রত্যেক বছরই জমির অর্ধেক অংশ নিয়ে কচুক্ষেত করেন তিনি। লাভের পরিমাণও ভালই ছিল।

পরিবারের আয়ের একমাত্র উৎস কৃষিকাজ। তাই প্রত্যেক বছরই জমিতে কচুচাষ করেন ওই কৃষক। বিগত কয়েক বছর ধরে উৎপাদিত কচু বাজারে বিক্রি করে লাভবান হতেন। কিন্তু এ বছর ক্ষতির সম্মুখীন এই কৃষক। জলের অভাবে কচুক্ষেত নষ্ট হয়ে গেছে। এই এলাকার কৃষকদের জন্য একটি জলের মেশিন থাকলেও তা বিকল হয়ে রয়েছে অনেকদিন ধরে। জল উত্তোলক মেশিনটি সারাই করার জন্য বারবার জানিয়েও কোন লাভ হয়নি। জমির অর্ধেক অংশের জায়গা জুড়ে রয়েছে প্রায়১১০০ কচু গাছ। কিন্তু জলের অভাবে তা নষ্ট হয়ে যাচ্ছে।

এক সাক্ষাৎকারে কৃষক হিরন দেবনাথ জানান পাঁচ বছর ধরে কচুক্ষেত করে আসছি, এবছর ক্ষতির সম্মুখীন।শুধু মাত্র জলের অভাবে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। শুধু কচুক্ষেতেই নষ্ট হচ্ছে না,জলের অভাবে কৃষকদের দা সবজিসহ অন্যান্য ফসল নষ্ট হচ্ছে ।এখন দেখার বিষয় দপ্তর এসব বিষয়ে কি পদক্ষেপ নেয়।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top