News Flash

  • Home
  • Uncategorized
  • Smuggling of timber continues : সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে গাছ কেটে কাঠ পাচারের ঘটনা অব্যাহত রয়েছে
Image

Smuggling of timber continues : সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে গাছ কেটে কাঠ পাচারের ঘটনা অব্যাহত রয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জুলাই ।। সংরক্ষিত বনাঞ্চল ধ্বংস করে গাছ কেটে কাঠ পাচারের ঘটনা অব্যাহত রয়েছে। তেলিয়ামুড়া বনদপ্তর এর কর্মীরা বুধবার রাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছেন। গোপন সংবাদের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা বুধবার রাতে অভিযান চালিয়ে একটি মারুতি গাড়ি সহ প্রচুর পরিমাণ সেগুন কাঠ উদ্ধার করেছে। ঘটনা তেলিয়ামুড়া বনদপ্তরের অধীন আঠারো মুড়া পাহাড়ের ৩৯ মাইল এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, একটি নম্বর বিহীন মারুতি গাড়ি আঠারো মুড়া পাহাড়ের ৩৯মাইল এলাকার গভীর বনাঞ্চলে প্রবেশ করে রাতের অন্ধকারে। অবৈধ চেরাই সেগুন কাঠ গাড়িতে লোডিং করার জন্য গিয়েছিল গাড়িটি। এই খবরের ভিত্তিতে তেলিয়ামুড়া বনদপ্তরের কর্মীরা বুধবার রাতে আঠারো মুড়া পাহাড়ের ঘন বনাঞ্চলের ৩৯মাইল এলাকায় অভিযান চালায়। এতেই আসে সাফল্য। তেলিয়ামুড়া বনদপ্তরের বনকর্মীরা দেখতে পায় একটি নম্বরবিহীন মারুতি গাড়িতে ঘন বনাঞ্চলের মূল্যবান অবৈধ চেরাই সেগুন কাঠ বোঝাই করছে। গাড়িতে থাকা চালক বনকর্মীরা আসার খবর পেয়ে গাড়িটি ফেলে চম্পট দেয়। পরে বনকর্মীরা গাড়িটিকে আটক করে তেলিয়ামুড়াস্থিত গামাই বাড়ি ফরেস্ট রেঞ্জ অফিসে নিয়ে আসেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান কোন দপ্তরের কর্মকর্তারা।


এ ব্যাপারে তেলিয়ামুড়া বনদফতরের এক আধিকারিক জানান,গাড়ি এবং গাড়িতে থাকা অবৈধ চেরাই সেগুন কাঠের বাজারমূল্য প্রায় আনুমানিক এক লক্ষাধিক টাকা ।তিনি জানান, আগামী দিনেও বনদপ্তরের কর্মীদের এরকম অভিযান জারি থাকবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top