News Flash

  • Home
  • Uncategorized
  • Tree branch broke on a moving bike : চলন্ত বাইক এর উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন
Image

Tree branch broke on a moving bike : চলন্ত বাইক এর উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।। তেলিয়ামুড়া থানা এলাকার সাতমাইলে চলন্ত বাইক এর উপর গাছের ডাল ভেঙ্গে পড়ে এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন। আহতের নাম বাবুল পাল। দমকল বাহিনীর জওয়ানরা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গাছের ডাল ভেঙ্গে গুরুতর আহত এক সরকারি কর্মচারী। ঘটনা বুধবার দুপুরে তেলিয়ামুড়া থানাধীন ৭ মাইল এলাকায়।

জানা যায়, বাবুল চন্দ্র পাল নামে এক সরকারি কর্মচারী নিজের কর্মস্থল অমরপুর থেকে নিজের মোটর বাইক নিয়ে নিজ বাড়ি আশারাম বাড়ি ফেরার পথে তেলিয়ামুড়া থানাধীন সাত (৭)মাইল এলাকায় আসতেই রাস্তার পাশে থাকা বিশাল আকার একটি গাছের ডাল ভেঙ্গে পড়ে বাবুল চন্দ্র পালের উপর। এতে গুরুতর আহত হন বাবুল চন্দ্র পাল।পথচলতি সাধারন জনগন ঘটনা প্রত্যক্ষ করে তড়িঘড়ি খবর পাঠায় তেলিয়ামুড়া দমকল বাহিনীকে। দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে আহত বাবুল চন্দ্র পালকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে।


বাবুল চন্দ্র পালের আঘাত গুরুতর হওয়ায় তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাকে আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেন। জানা যায় তার বাম পা ভেঙ্গে গেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top