News Flash

  • Home
  • বিনোদন
  • প্রয়াত ভারতীয় কিংবদন্তী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর
Image

প্রয়াত ভারতীয় কিংবদন্তী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর

নয়াদিল্লি, ২৮ জুলাই (হি. স.) : প্রয়াত ভারতীয় কিংবদন্তী ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় নন্দু নাটেকর । বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবশেষে বুধবার সকালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। নক্ষত্র পতনে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


১৯৫৬ সালে নান্ডু নাটেকার প্রথম ব্যাডমিন্টনে আনর্জাতিক খেতাব লাভ করেন। তিনিই প্রথম ভারতীয় যিনি অর্জুনা খেতাব পেয়েছিলেন। এছাড়াও তিনি ৬টি জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। ১০০-র উপর জাতীয় ও আন্তর্জাতিক টুর্নামেন্টে জিতেছিলেন। পশ্চিম মহারাষ্ট্রের সাঙ্গলিতে জন্ম হয়েছিলেন নন্দু। ১৫ বছরের কেরিয়ারে প্রচুর সাফল্য পেয়েছেন তিনি। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লিখেছেন, ‘ভারতের খেলাধুলোর ইতিহাসে নন্দু নাটেকারের একটা বিশেষ জায়গা বরাবর রয়েছে। একদিকে যেমন ছিলেন দারুণ ব্যাডমিন্টন প্লেয়ার, তেমনই ছিলেন আইকন। ওঁর সাফল্য পরবর্তী প্রজন্মকে আনুপ্রাণিত করেছে। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’


তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, করোনার কারণে কোনও স্মরণসভার আয়োজন করা হচ্ছে না। নন্দু রেখে গেলেন তাঁর একমাত্র ছেলেকে। নন্দু নাটেকারের ছেলে গৌরভ নাটেকর, একজন নামকরা টেনিস প্লেয়ার। যিনি ডেভিস কাপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এবং লিয়েন্ডার পেজের সাথে জুটিতে ১৯৯৪ সালের হিরোশিমা এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top