News Flash

  • Home
  • বিনোদন
  • অবশেষে আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ইয়েদুরাপ্পা
Image

অবশেষে আগামী সপ্তাহেই মুখ্যমন্ত্রিত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ইয়েদুরাপ্পা

বেঙ্গালুরু, ২১ জুলাই (হি.স.) : অবশেষে সুর বদলে কর্ণাটকের মসনদ থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা। তাঁর ইস্তফা দেওয়া নিয়ে সম্প্রতি গুঞ্জন ক্রমশ জোরাল হয়েছে। সেসময় কিন্তু স্বয়ং কর্ণাটকের মুখ্যমন্ত্রীই উড়িয়ে দিয়েছিলেন সমস্ত জল্পনাকে। অবশেষে সুর বদল করলেন প্রবীণ বিজেপি নেতা। বৃহস্পতিবার পরিষ্কার জানিয়ে দি‌লেন, দলীয় নেতৃত্ব তাঁকে যা নির্দেশ দেবে তাই মেনে চলবেন তিনি। যা থেকে স্পষ্ট ইঙ্গিত মিলল, কর্ণাটকের মসনদ থেকে সরে যেতে চলেছেন তিনি।

এদিন ইয়েদুরাপ্পা জানিয়েছেন, ‘‘আগামী ২৬ জুলাই আমাদের সরকারের দু’বছর পূর্ণ হচ্ছে। তারপর জেপি নাড্ডা যে সিদ্ধান্ত নেবেন তা মেনে নেব আমি। আপনারা সবাই জানেন, দু’মাস আগেই আমি বলেছিলাম, অন্য কাউকে জায়গা ছেড়ে দিতে সরে যেতেই পারি। তবে আমি দায়িত্বে থাকি বা না থাকি, বিজেপিকে ক্ষমতায় ফিরিয়ে আনা আমার কর্তব্য। দলের কর্মীদের আমাদর সঙ্গে সহযোগিতা করার আবেদন জানাই।’’ এরপরই তিনি পরিষ্কার বলেন, ‘‘যখন নির্দেশ আসবে আমি ছেড়ে দেব এবং দলের হয়ে কাজ করে যাব। দেখা যাক কী হয়।’’
এদিন প্রবীণ নেতার গলায় যেন খানিক অভিমানের সুরও ঝরে পড়ে যখন তিনি বলেন, ‘‘আমি ততদিনই মুখ্যমন্ত্রী থাকব যতদিন আপনারা চাইবেন। আপনারা না চাইলে আমি দায়িত্ব ছেড়ে রাজ্যের হয়ে কাজ করে যাব। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি আমার কর্তব্য করে যাব।’’

প্রসঙ্গত, গত কয়েক মাস ধরেই কর্ণাটকের শীর্ষস্থানীয় কয়েকজন বিজেপি নেতাদের সঙ্গে সম্পর্ক একেবারেই ভাল নেই ইয়েদুরাপ্পার। আর সেই কারণেই তিনি মুখ্যমন্ত্রিত্ব ছাড়তে চান, ক্রমশ জোরাল হচ্ছে এই গুঞ্জন। সম্প্রতি তিনি দিল্লি আসার পরে সেই দিল্লি এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ শীর্ষস্থানীয় বিজেপি নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই সেই জল্পনা অন্য মাত্রা পেলেও এতদিন তিনি সমস্ত জল্পনাকে উড়িয়ে দিচ্ছিলেন। অবশেষে তাঁর গলায় শোনা গেল বদলের সুর।

Releated Posts

‘ডোন্ট বি শাই’-এর ট্রেলারে নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও জীবনের টানাপোড়েন

মুম্বই, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): কুনাল রয় কাপুর, অনুরাগ বসু ও নেহা ধুপিয়াকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আসন্ন ইয়ং…

ByByNews Desk Sep 12, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে আবেগঘন স্মৃতিচারণ নীতিন, কুমার শানু ও সুদেশ ভোঁসলের

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি গায়িকা আশা ভোঁসলের ৯৩তম জন্মবার্ষিকীতে তাঁকে স্মরণ করলেন সংগীতজগতের একাধিক শিল্পী। নীতিন মুকেশ,…

ByByNews Desk Sep 8, 2026

‘একমাত্র লক্ষ্য বিখ্যাত হওয়া’: কাশ্মীরি পণ্ডিত ও বিহারিদের নিয়ে মন্তব্যে সময় রায়নাকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): কাশ্মীরি পণ্ডিত এবং বিহারের মানুষকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্যের জেরে কৌতুকশিল্পী সময় রায়নার সমালোচনা…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top