News Flash

  • Home
  • Uncategorized
  • হেঁচকি কিছুতেই বন্ধ হচ্ছে না! হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট
Image

হেঁচকি কিছুতেই বন্ধ হচ্ছে না! হাসপাতালে ভর্তি ব্রাজিলের প্রেসিডেন্ট

সাও পাওলো, ১৫ জুলাই (হি.স.): এক-দু’দিন নয়, টানা ১০ দিন ধরে অদ্ভূত অস্বস্তিতে ভুগছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো৷ কিছুতেই হেঁচকি বন্ধ হচ্ছে না তাঁর, সঙ্গে পেটে ব্যথাও অনুভব করছেন৷ তাই অবশেষে চিকিৎসকদের শরণাপন্ন হলেন ব্রাজিলের প্রেসিডেন্ট। ভর্তি হয়েছেন সাও পাওলোর ভিলা নোভা স্টার প্রাইভেট হাসপাতালে। ঠিক কী কারণে এই হেঁচকির সমস্যা তাঁর হচ্ছে, তা জানার জন্য পরীক্ষা-নিরীক্ষা করছেন চিকিৎসকরা৷ চিকিৎসকদের অনুমান অন্ত্রের কোনও সমস্যা থেকেই এই হেঁচকির সমস্যা হচ্ছে বলসোনারোর।

টুইট-বার্তায় বলসোনারো জানিয়েছেন, ‘ঈশ্বর চাইলে শীঘ্রই ফিরে আসব।’ বছর তিনেক আগে ২০১৮ সালে ব্রাজিলের প্রেসিডেন্টের উপর হামলা চালায় এক আততায়ী৷ বলসোনারোর পেটে ছুরি মেরেছিল সে৷ সে যাত্রায় ব্রাজিলের প্রেসিডেন্ট বেঁচে গেলেও এখন নতুন করে কোনও সমস্যা হচ্ছে কী না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না চিকিৎসকরা৷ চিকিৎসা বিশেষজ্ঞরা জানিয়েছেন, বলসোনারোর হেঁচকি ওঠার সঙ্গে হয়তো তাঁর পেটে সার্জারির সঙ্গে সম্পর্ক থাকতে পারে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top