News Flash

  • Home
  • বিদেশ
  • Brazil Covid Death : ৫৭-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ব্রাজিলে মৃত্যু বেড়ে ১,৪৩৩
Image

Brazil Covid Death : ৫৭-হাজারের ঊর্ধ্বে কোভিড-সংক্রমণ, ব্রাজিলে মৃত্যু বেড়ে ১,৪৩৩

রিও ডি জেনেইরো, ১০ জুলাই (হি.স.): ব্রাজিলে ফের বাড়ল দৈনিক করোনা-সংক্রমণের সংখ্যা, মৃত্যুর সংখ্যাও বেড়েছে। বিগত ২৪ ঘন্টায় ব্রাজিলে করোনা-সংক্রমিত ১,৪৩৩ জন রোগীর মৃত্যু হয়েছে, ফলে ব্রাজিলে ৫ লক্ষ ৩১ হাজারেরও বেশি করোনাভাইরাসে-সংক্রমিত রোগীর মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫৭ হাজার ৭১৩ জন, সবমিলিয়ে ব্রাজিলে মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৯,০২০,৪৯৯ জন। সংক্রমণ ও মৃত্যু উভয়ই আগের দিনের তুলনায় বেড়েছে ব্রাজিলে।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, শুক্রবার সারাদিনে ব্রাজিলে নতুন করে ৫৭,৭১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সবমিলিয়ে এযাবৎ ব্রাজিলে ১৯,০২০,৪৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিগত ২৪ ঘন্টায় ১,৪৩৩ জনের মৃত্যুর পর ব্রাজিলে মোট মৃত্যু হয়েছে ৫ লক্ষ ৩১ হাজার ৭৭৭ জনের। ব্রাজিলে ইতিমধ্যেই করোনার থেকে সেরে উঠেছেন ১৭,৪৭৯,২৭৭ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ১,০০৯,৪৪৫ জন।

Releated Posts

ওমান উপকূলে জাহাজে হামলা: ভারতীয় নাবিক নিখোঁজ, উত্তেজনা কমানোর আহ্বান নয়াদিল্লির

নয়াদিল্লি, ১২ জুলাই: ওমান উপকূলে সাইপ্রাসের পতাকাবাহী কন্টেনার জাহাজ জিএফএস গ্যালাক্সি-তে হামলার ঘটনায় এক ভারতীয় ক্রু সদস্য নিখোঁজ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

ভিয়েতনামে নৌকাডুবি: অন্ধ্রের তিন পর্যটকের মরদেহ দ্রুত দেশে ফেরানোর নির্দেশ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর

অমরাবতী, ১২ জুলাই (আইএএনএস): ভিয়েতনামে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারানো ১৫ জন ভারতীয় পর্যটকের মধ্যে অন্ধ্রপ্রদেশের তিন বাসিন্দার মরদেহ…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

মোদির তিন দেশের সফরে কৌশলগত সম্পর্কের নতুন দিগন্ত, ইউরেনিয়াম সরবরাহে সম্মতি অস্ট্রেলিয়ার

নয়াদিল্লি, ১২ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সফরকে ভারতের দীর্ঘমেয়াদি কৌশলগত, প্রতিরক্ষা ও…

ByByTaniya Chakraborty Jul 12, 2026

চীনা হ্যাকারদের বড়সড় সাইবার হামলার ঝুঁকিতে ইউরোপের সৌরবিদ্যুৎ পরিকাঠামো, রিপোর্টে সতর্কবার্তা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : ইউরোপের বিশাল সৌরবিদ্যুৎ পরিকাঠামো চীনা হ্যাকারদের সম্ভাব্য সাইবার হামলার মুখে গুরুতর ঝুঁকিতে রয়েছে…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top