News Flash

  • Home
  • Uncategorized
  • Puri Jagannath : পুরী ছাড়া ওডিশার অন্যত্র হবে না রথযাত্রা : সুপ্রিম কোর্ট
Image

Puri Jagannath : পুরী ছাড়া ওডিশার অন্যত্র হবে না রথযাত্রা : সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ৬ জুলাই (হি.স.): পুরী ছাড়া ওডিশার অন্য কোথাও হবে না রথযাত্রা । করোনা পরিস্থিতি ওডিশা সরকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করা হবে না বলে রাজ্যের অন্যান্য জেলাতেও রথযাত্রার আয়োজন করতে চেয়ে আদালতে যেসমস্ত আবেদন করা হয়েছিল মঙ্গলবার তা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট । করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এ বছরও ভক্তবিহীন রথযাত্রা হচ্ছে পুরীতে। কিন্তু ওডিশার অন্যান্য অংশে রথযাত্রার অনুমতি দেয়নি নবীন পট্টনায়েক প্রশাসন। এর বিরুদ্ধে আদালতে একগুচ্ছ পিটিশান জমা পড়ে। এদিন সেই সমস্ত পিটিশান খারিজ করে দেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। জানিয়ে দেন ওডিশা সরকারের সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করবে না আদালত। রায়দানের সময় প্রধান বিচারপতি বলেন, “আশা করি ঈশ্বর আগামী বছর রথযাত্রার অনুমতি দেবেন।” তিনি আরও বলেন, “আমি নিজে প্রতি বছর পুরী যাই। তবে গত দেড় বছরে আমার সেখানে যাওয়া হয়নি। বাড়িতেই পুজো করছি। বাড়িতেও প্রার্থনা করা যায়। রাজ্য সরকার রথযাত্রার অনুমতি না দিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে।”


প্রসঙ্গত, ২০২০ সালে কোভিড অতিমারীর কথা মাথায় রেখে সুপ্রিম কোর্ট যে গাইডলাইন বেঁধে দিয়েছিল তা মেনেই এবারও রথযাত্রা পালিত হবে বলে নির্দেশ জারি করে ওডিশা সরকার। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, একমাত্র পুরী ছাড়া ওড়িশার আর কোথাও রথযাত্রা পালন করা যাবে না। সেই মত এবারও করোনাবিধি মেনেই পালিত হবে পুরীর  রথযাত্রা। থাকবে না কোনও রকম ভক্ত সমাগম।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top