News Flash

  • Home
  • Uncategorized
  • Mithali Raj : আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে মিতালি রাজ
Image

Mithali Raj : আইসিসির একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে মিতালি রাজ

দুবাই, ৬ জুলাই (হি.স.): বয়সটা তাঁর কাছে শুধুমাত্র একটি সংখ্যা। ৩৮ বছর বয়সে আবারও একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় শীর্ষে পৌঁছে সেটাই প্রমাণ করলেন মিতালি রাজ। ২০০৫ সালে প্রথম বার এক নম্বরে এসেছিলেন। এরপর এই নিয়ে আট বার শীর্ষ স্থানে এলেন তিনি।  


সম্প্রতি মেয়েদের ক্রিকেটের সর্বোচ্চ রানের মালিক হয়েছেন ভারত অধিনায়ক মিতালি রাজ। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য সমাপ্ত তিন ম্যচের একদিনের সিরিজে ২০৬ রান করেছেন মিতালি। নতুন রেকর্ড গড়ার পরেই আরও একটি সুখবর পেলেন মিতালি। মহিলা ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে মিতালি আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে গেলেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে মিতালির অসাধারণ পারফরম্যান্সের কারণেই আইসিসি-র মহিলাদের একদিনের ক্রিকেটে ব্যাটসম্যানদের ক্রমতালিকায় চার ধাপ উঠে শীর্ষে চলে এলেন তিনি। তার ফলে ২০১৮ সালের ফেব্রুয়ারির পর এই প্রথম শীর্ষে এলেন তিনি। তাঁর ২২ বছরের ক্রিকেট জীবনে এই নিয়ে ৮ বার শীর্ষস্থানে জায়গা করে নিলেন ৩৮ বছরের মিতালি।  


মিতালি ছাড়াও ব্যাটসম্যানদের তালিকায় আইসিসির র‍্যাঙ্কিংয়ের প্রথম দশে রয়েছেন আর এক ভারতীয় স্মৃতি মান্ধানা। তিনি নয় নম্বরে রয়েছেন। বোলারদের বিভাগে আবার ঝুলন গোস্বামী রয়েছেন পাঁচে এবং পুনম যাদব রয়েছেন নয় নম্বরে। অলরাউন্ডাদের তালিকায় ভারতের দীপ্তি শর্মাই একমাত্র প্রথম দশে জায়গা পেয়েছেন। তিনি রয়েছেন পাঁচ নম্বরে।

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top