News Flash

  • Home
  • Uncategorized
  • stolen trees: বক্সনগর বন দপ্তরের কর্মীরা চোরাই গাছ সহ বুলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়েছে
Image

stolen trees: বক্সনগর বন দপ্তরের কর্মীরা চোরাই গাছ সহ বুলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়েছে

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৪ জুলাই।। গোপন খবরের ভিত্তিতে বড়ো সড়ো সাফল্য পেয়েছে বক্সনগর বন দপ্তরের কর্মীরা চোরাই গাছ সহ একটি বুলেরো গাড়ি আটক করতে সক্ষম হয়েছে,সূত্রে জানা গেছে যে আজ সকাল সাতটা সময় বক্সনগর বনদপ্তরে একটি গোপন খবর আসে যে TR01Z-1636 নম্বরের একটি বুলেরো গাড়ি বক্সনগর বনদপ্তরের অধীন নয়নজলা এলাকায় অবৈধভাবে গাছকেটে গাড়ি লোড করা হচ্ছে। এই খবর পেয়ে বক্সনগর বনদপ্তর এর পেট্রোলিং ইনচার্জ চিনময় দেবনাথ,তাদের কয়েক জন স্টাফ নিয়ে ছুটে যায়। ওইদিকে চুরাই কারবারিরা এই খবর পেয়ে পালানোর চেষ্টা করলে বক্সনগর বন দপ্তরের কর্মীরা নয়নজলা এলাকা থেকে গাড়ির পিছু ধাওয়া করে। বিশালগড় মহকুমা পুরাতল রাজনগর উচ্চ বুনিয়াদি বিদ্যালয়ের সামনে গিয়ে গাড়িটিকে আটক করে ।কিন্তু গাড়ির চালক গাড়িটি ফেলে পালিয়ে যায়,পরবর্তী সময়ে গাড়িটিকে জেসিবি দিয়ে বক্সনগর বন অফিসে নিয়ে আসে ।কিন্তু এই অভিযান আগামী দিনও জারি থাকবে। ঘটনার বিবরণে জানা যায় গাড়ির মালিকের নাম কামাল হোসেন,বাড়ি বিশালগড় রতননগর(অক্কা চৌমুনী) এলাকায়। সূত্রের খবর বিশালগড় মহাকুমার ফুরাতল নাগবাড়ী পিঙ্কুশ নাথ এর দুইটি চুরাই মেইল এবং তিনটি বুলেরো গাড়ি এরমধ্যে একটি বুলেট গাড়ির নাম্বার হল TRO1U-1894। অপরদিকে কামাল হোসেনের একটি চোরাই মেইল রয়েছে,আর বন বিভাগ অধীনস্থ বিভিন্ন কাঠ গাছ কেটে নেওয়া মূল মাস্টার মাইন্ড বিশালগড় এবং বক্সনগরের,কামাল হোসেন,কিঙ্কুশ নাথ,মহাবোল হোসেন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top