News Flash

  • Home
  • বিদেশ
  • ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া
Image

ফ্লোরিডায় ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী ভারতীয় বংশোদ্ভূত পিয়া দান্ডিয়া

ওয়াশিংটন, ১৯ আগস্ট (আইএএনএস): ভারতীয় বংশোদ্ভূত মার্কিন শিক্ষাবিদ পিয়া দান্ডিয়া ফ্লোরিডার ২২তম কংগ্রেসনাল ডিস্ট্রিক্টে ডেমোক্র্যাটিক প্রাইমারিতে জয়ী হয়েছেন। এর ফলে আগামী ৩ নভেম্বরের সাধারণ নির্বাচনে রিপাবলিকান ব্যবসায়ী ও প্রাক্তন মেরিন সেনা সদস্য কেসি আসকারের বিরুদ্ধে তাঁর লড়াই নিশ্চিত হয়েছে। এই আসনের ফলাফল মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসে নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

মঙ্গলবারের ডেমোক্র্যাটিক প্রাইমারিতে দান্ডিয়া ৬১.৩ শতাংশ ভোট পেয়ে অ্যাটর্নি কাইসিয়া আর্লিকে পরাজিত করেন। অন্যদিকে, সাতজন প্রার্থীর লড়াইয়ে রিপাবলিকান প্রাইমারিতে ২৪ শতাংশ ভোট পেয়ে মনোনয়ন নিশ্চিত করেন আসকার। ক্রিপ্টোকারেন্সি উদ্যোক্তা মাইকেল কার্বোনারা ২০.৬ শতাংশ এবং বিশ্ববিদ্যালয় প্রশাসক বেলিন্ডা কাইজার ২০.২ শতাংশ ভোট পান।

জয়ের পর বক্তব্যে দান্ডিয়া বলেন, ফ্লোরিডায় মার্কিন কংগ্রেসের জন্য ডেমোক্র্যাটিক প্রার্থী হতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। ভোটার, স্বেচ্ছাসেবক এবং দীর্ঘদিন ধরে তাঁর প্রচারে বিশ্বাস রাখা প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।

তিনি বলেন, এবার তাঁদের লড়াইয়ের পরবর্তী অধ্যায় শুরু হবে—কর্মজীবী পরিবারগুলির পাশে দাঁড়ানো এবং ফ্লোরিডায় জনসেবকের ভূমিকার একটি নতুন দৃষ্টান্ত তৈরি করাই হবে তাঁর লক্ষ্য।

নির্বাচনে জয়ী হলে দান্ডিয়া ফ্লোরিডা থেকে মার্কিন কংগ্রেসে প্রতিনিধিত্বকারী প্রথম দক্ষিণ এশীয়-আমেরিকান হতে পারেন।

ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে পাম বিচ কাউন্টিতে জন্ম ও বেড়ে ওঠা দান্ডিয়া প্রথম প্রজন্মের মার্কিন নাগরিক। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করার পর মাত্র ২৮ বছর বয়সে হারলেমে একটি হাইস্কুল প্রতিষ্ঠা করেন তিনি এবং দেশের অন্যতম কনিষ্ঠ হাইস্কুল প্রধানশিক্ষক হিসেবে পরিচিতি পান।

তাঁর প্রচার শিবিরের দাবি, ওই স্কুলের ৮৬ শতাংশ পড়ুয়া নিম্ন-আয়ের পরিবারের হলেও প্রত্যেক স্নাতক পড়ুয়া কলেজে ভর্তির সুযোগ পেয়েছিল।

পরবর্তীতে দান্ডিয়া হোয়াইট হাউস ফেলো হিসেবে ডোমেস্টিক পলিসি কাউন্সিল এবং শিক্ষা দফতরে কাজ করেন। এরপর অ্যাপলের হয়ে শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এবং রাজ্য সরকারের বিভিন্ন ক্ষেত্রে জনসেবা সংক্রান্ত উদ্যোগের নেতৃত্ব দেন।

ডেমোক্র্যাটিক ন্যাশনাল কমিটি (ডিএনসি) দান্ডিয়াকে অভিনন্দন জানিয়ে এই আসনটিকে দলের জন্য হাউসের একটি আসন দখলের সম্ভাবনাময় ক্ষেত্র হিসেবে চিহ্নিত করেছে।

ডিএনসি চেয়ার কেন মার্টিন বলেন, শিক্ষাবিদ এবং নিজের সম্প্রদায়ের দীর্ঘদিনের নেত্রী হিসেবে পিয়া সুযোগ সম্প্রসারণ এবং কর্মজীবী পরিবারগুলির জন্য লড়াই করে এসেছেন। কংগ্রেসে গিয়ে দক্ষিণ ফ্লোরিডার পরিবারগুলির জন্য খাদ্যসামগ্রী, স্বাস্থ্য পরিষেবা ও আবাসনের খরচ কমানোর লক্ষ্যে তিনি লড়াই করতে প্রস্তুত বলেও জানান মার্টিন।

দান্তিয়ার নির্বাচনী ইস্তাহারে পরিবারের দৈনন্দিন খরচ কমানো, সর্বজনীন প্রি-কে শিক্ষা, সরকারি স্কুলগুলিকে শক্তিশালী করা, কারিগরি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং সোশ্যাল সিকিউরিটি, মেডিকেয়ার ও প্রজনন অধিকার সুরক্ষার মতো বিষয় রয়েছে।

নতুন করে নির্ধারিত ২২তম কংগ্রেশনাল ডিস্ট্রিক্টের মধ্যে ব্রওয়ার্ড, পাম বিচ, হেন্ড্রি এবং কোলিয়ার কাউন্টির কিছু অংশ রয়েছে। ডেমোক্র্যাটিক প্রতিনিধি লোইস ফ্র্যাঙ্কেল পাশের ২৩তম ডিস্ট্রিক্ট থেকে নির্বাচনে লড়ার সিদ্ধান্ত নেওয়ায় এই আসনটি বর্তমানে উন্মুক্ত।

কুক পলিটিক্যাল রিপোর্ট এবং সাবাতোর ক্রিস্টাল বল আসনটিকে রিপাবলিকানদের দিকে ঝুঁকে থাকা আসন হিসেবে মূল্যায়ন করেছে। ২০২৪ সালের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প এই পুনর্নির্ধারিত এলাকার প্রায় ৫৪.৬ শতাংশ ভোট পেয়েছিলেন। চার বছর আগে একই এলাকায় জো বাইডেন পেয়েছিলেন ৫১ শতাংশ ভোট। দুই প্রধান দলই আসনটিকে অগ্রাধিকারপ্রাপ্ত নির্বাচনী লড়াইয়ের তালিকায় রেখেছে।

Releated Posts

ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসায় ট্রাম্প, বিজেপির স্বাগত; ‘বিষয়টি অন্যভাবে দেখছে’ সমাজবাদী পার্টি

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): আমেরিকায় বাধ্যতামূলক ভোটার পরিচয়পত্র চালুর পক্ষে সওয়াল করতে ভারতের নির্বাচনী ব্যবস্থার প্রশংসা করেছেন মার্কিন…

ByByNews Desk Aug 18, 2026

বাংলাদেশে পুলিশি হামলায় সাংবাদিক আহত, ব্যবস্থা নেওয়ার দাবি মানবাধিকার সংগঠনের

প্যারিস, ১৮ আগস্ট (আইএএনএস): বাংলাদেশে এক সাংবাদিকের ওপর পুলিশি হামলার অভিযোগে গভীর উদ্বেগ প্রকাশ করে অভিযুক্ত পুলিশ আধিকারিকদের…

ByByNews Desk Aug 18, 2026

আফগানিস্তানের কাবুলে স্কুলের বাইরে বিস্ফোরণ, গুরুতর আহত বহু পড়ুয়া

কাবুল, ১৮ আগস্ট (আইএএনএস): আফগানিস্তানের রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে একটি বেসরকারি স্কুলের বাইরে বিস্ফোরণের ঘটনায় গুরুতর আহত হয়েছে বেশ…

ByByNews Desk Aug 18, 2026

ভারত-আমেরিকার যৌথ ইওডি মহড়া শেষ, বাড়ল সামুদ্রিক অভিযানে পারস্পরিক সক্ষমতা

নয়াদিল্লি, ১৭ আগস্ট (আইএএনএস): পাঁচ দিনের নিবিড় পেশাগত প্রশিক্ষণ ও মতবিনিময়ের পর ভারতীয় ও মার্কিন নৌবাহিনীর যৌথ বিস্ফোরক…

ByByNews Desk Aug 17, 2026

Leave a Reply

Scroll to Top