News Flash

  • Home
  • মুখ্য খবর
  • প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের
Image

প্রকৃত ভোটারের নাম বাদ না পড়ে, এসআইআর প্রক্রিয়ায় সতর্কতার আহ্বান মানিক সরকারের

আগরতলা, ৮ আগস্ট: স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর প্রক্রিয়ায় যাতে কোনও প্রকৃত ও যোগ্য ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ না পড়ে, তা নিশ্চিত করতে রাজনৈতিক দল, প্রশাসন এবং নির্বাচন দপ্তরকে কঠোরভাবে সতর্ক থাকার আহ্বান জানালেন প্রাক্তন ত্রিপুরার মুখ্যমন্ত্রী তথা প্রাক্তন সিপিআই(এম)-র পলিটব্যুরো সদস্য মানিক সরকার।

মানিক সরকার বলেন, অতীতে ভোট দিয়েছেন এবং বর্তমানে জীবিত রয়েছেন, এমন কোনও প্রকৃত ভোটারের নাম কোনও পরিস্থিতিতেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। একইসঙ্গে যাঁরা ১৮ বছর বয়সে পৌঁছেছেন, তাঁদেরও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে। তাঁর বক্তব্য, প্রবীণ থেকে শুরু করে নতুন প্রজন্মের কোনও নাগরিকই যেন তাঁদের সাংবিধানিক ভোটাধিকার থেকে বঞ্চিত না হন।

তিনি বলেন, আমাদের প্রধান দাবি হল, প্রকৃত ভোটারদের নাম কোনও অবস্থাতেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। একইভাবে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের নামও তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

এসআইআর প্রক্রিয়া নিয়ে বিভিন্ন রাজ্যে তৈরি হওয়া উদ্বেগের প্রসঙ্গ তুলে মানিক সরকার অভিযোগ করেন, সংখ্যালঘু সম্প্রদায় এবং শ্রমজীবী মানুষের একটি অংশের নাম বাদ দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে সরকারের নীতির বিরোধিতা করে নিজেদের স্বার্থের পক্ষে আওয়াজ তোলা মানুষদের নিয়েও উদ্বেগ রয়েছে বলে দাবি করেন তিনি। বিহার ও পশ্চিমবঙ্গের মতো রাজ্যের পরিস্থিতির উল্লেখ করে তফসিলি জাতি এবং সমাজের দরিদ্র অংশের মানুষের নাম বাদ পড়ার আশঙ্কার কথাও তুলে ধরেন তিনি।

এই পরিস্থিতিতে এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত রাজনৈতিক দল, দলীয় নেতৃত্ব এবং কর্মীদের সতর্ক থাকার পাশাপাশি গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখার আহ্বান জানান প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তাঁর বক্তব্য, গোটা ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ার তদারকি ও নিয়ন্ত্রণকারী নির্বাচন দপ্তরকে অত্যন্ত সতর্ক ও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। যোগ্য ভোটারদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে নির্বাচন দপ্তরকে নিরপেক্ষ থাকতে হবে এবং কোনও ধরনের সমালোচনার ঊর্ধ্বে থেকে কাজ করতে হবে বলেও দাবি করেন তিনি।

এদিন বিশেষভাবে সদ্য বিবাহিত মহিলাদের ভোটার তালিকায় নাম সংক্রান্ত বিষয়টিও তুলে ধরেন মানিক সরকার। তাঁর মতে, এসআইআর চলাকালীন যেসব সদ্য বিবাহিত মহিলা শ্বশুরবাড়িতে চলে গিয়েছেন, তাঁদের নাম যেন কোনওভাবেই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। সংশ্লিষ্ট আধিকারিকদের তাঁদের এবং পরিবারের সদস্যদের সঙ্গে যথাযথ যোগাযোগ করে জন্মস্থান, পিতৃপরিবারসহ প্রয়োজনীয় তথ্য যাচাই করার পরামর্শ দেন তিনি। এর মাধ্যমে কোনও ধরনের বাধা বা অনিয়ম ছাড়াই তাঁদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

Releated Posts

আগরতলাকে আরও উন্নত, সবুজ, পরিচ্ছন্ন, আধুনিক ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সরকার কাজ করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ সেপ্টেম্বর: আধুনিক আগরতলার সঙ্গে সংযোজিত হলো আরও একটি নতুন পালক। হাওড়া নদীর তীরকে কেন্দ্র…

ByByReshmi Debnath Sep 22, 2026

দশ বছর পর ভিলেজ কমিটি নির্বাচন, মনুতে এনডিএ শরিকদের বৈঠকে ঐক্যবদ্ধ লড়াইয়ের বার্তা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে জোটের নির্বাচনী প্রস্তুতি ও সমন্বয় নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা কমেছে, আগস্ট পর্যন্ত ১৩৪ জনের মৃত্যু : পরিবহন মন্ত্রী

আগরতলা, ২২ সেপ্টেম্বর: ত্রিপুরায় পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ কমছে। আজ আগরতলার স্টেট গেস্ট হাউসে আয়োজিত সড়ক নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 22, 2026

মান্দাই ব্লকে নির্বাচনী কর্মীদের ভোটগ্রহণ, পুরো প্রক্রিয়ায় দায়িত্বে মহিলা কর্মীরা

আগরতলা, ২২ সেপ্টেম্বর: আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এডিসির ভিলেজ কমিটি নির্বাচন। তার আগে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে…

ByByTaniya Chakraborty Sep 22, 2026
Scroll to Top