News Flash

  • Home
  • মুখ্য খবর
  • স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ
Image

স্মার্ট মিটার লাগাননি, তবুও বিদ্যুৎ বিল ৮,৮৮৮ টাকা অফিসে তালা ঝুলিয়ে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি , আগরতলা, ৭ আগস্ট: ত্রিপুরায় একদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে নাজেহাল সাধারণ মানুষ, অন্যদিকে অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে বাড়ছে ভোক্তাদের উদ্বেগ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ সামনে আসছে। এরই মধ্যে পশ্চিম ত্রিপুরা জেলার সেকেরকোট এলাকার এক বিদ্যুৎ গ্রাহকের অভিযোগ নতুন করে প্রশ্নের মুখে ফেলেছে বিদ্যুৎ দপ্তরের বিলিং ব্যবস্থা। এলাকাবাসীরা এই ঘটনার প্রতিবাদে বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি অবিলম্বে অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার করা সহ এই সমস্যার সমাধান না করা হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন তারা।।

অভিযোগ, সেকেরকোট এলাকার বাসিন্দা রাজু দেবনাথের বাড়িতে এখনও স্মার্ট মিটার বসানো হয়নি। অথচ যে বিদ্যুৎ বিল সাধারণত এক হাজার টাকার আশেপাশে আসত, তা হঠাৎ করেই বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৮৮৮ টাকা।
ভোক্তার দাবি, স্মার্ট মিটার বসানোর বিষয়ে আপত্তি জানানোর পর থেকেই অস্বাভাবিক পরিমাণ বিল আসতে শুরু করেছে। বিষয়টি নিয়ে তিনি অফিসটিলা বিদ্যুৎ দপ্তরে গত ১০ থেকে ১২ দিন ধরে একাধিকবার যোগাযোগ 
করলেও সমস্যার কোনো সমাধান মেলেনি।

রাজু দেবনাথের অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের কর্মীরা তার বক্তব্য গুরুত্ব দিয়ে শোনেননি। বরং জানিয়ে দিয়েছেন, এই বিল পরিশোধ করতেই হবে এবং এ বিষয়ে তাদের কিছু করার নেই। ফলে তিনি চরম আর্থিক ও মানসিক চাপে রয়েছেন।

শুধু রাজু দেবনাথই নন, সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন এলাকা থেকে এক মাসে ৯ হাজার, ১০ হাজার এমনকি তারও বেশি অঙ্কের বিদ্যুৎ বিল আসার অভিযোগ উঠেছে। অনেক ভোক্তার দাবি, তাদের স্বাভাবিক বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে বিলের পরিমাণের কোনো মিল নেই। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরে বারবার যোগাযোগ করেও সন্তোষজনক ব্যাখ্যা বা সমাধান পাচ্ছেন না তারা।
এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিলের স্বচ্ছতা, বিলিং ব্যবস্থার নির্ভুলতা এবং ভোক্তাদের অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই প্রতিবাদে এ দিন বিদ্যুৎ অফিসে তালা ঝুলিয়ে দেন তারা। অফিসকর্মীদের ভেতরে বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।

সাধারণ মানুষের দাবি, অস্বাভাবিক বিদ্যুৎ বিলের অভিযোগগুলি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত কারণ উদঘাটন এবং দ্রুত সমাধানের উদ্যোগ গ্রহণ করুক সংশ্লিষ্ট দপ্তর। বিদ্যুৎ বিল বিভ্রাট এবং ঘন ঘন বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হওয়ার জেরে রাজ্যের সাধারণ বিদ্যুৎ ভোক্তাদের মধ্যে ক্ষোভ ও উৎকণ্ঠা ক্রমশ বাড়ছে।

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top