News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঊনকোটিতে পুরাতন ও নির্মাণাধীন জেলা কারাগার পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়
Image

ঊনকোটিতে পুরাতন ও নির্মাণাধীন জেলা কারাগার পরিদর্শনে মন্ত্রী টিংকু রায়

কৈলাসহর, ৩১ জুলাই: ঊনকোটি জেলার জারুইলতলায় নির্মাণাধীন নতুন জেলা কারাগারের কাজ দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে শুক্রবার পরিদর্শনে যান সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিংকু রায়। এ সময় তাঁর সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা উপস্থিত ছিলেন।

নির্মাণাধীন কারাগার পরিদর্শনের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন কারণে বন্ধ থাকা নির্মাণকাজ পুনরায় শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই নতুন জেলা কারাগারের নির্মাণকাজ সম্পূর্ণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানান।

এরপর মন্ত্রী কৈলাসহর শহরে অবস্থিত বর্তমান জেলা কারাগারও পরিদর্শন করেন। কারাগারের নিরাপত্তা আরও জোরদার করতে নতুন বাউন্ডারি ওয়াল নির্মাণের বিষয়েও আলোচনা হয়।

মন্ত্রী আরও জানান, জারুইলতলার নতুন জেলা কারাগারে বন্দিদের স্থানান্তরের পর বর্তমান কারাগারের জমি জনস্বার্থে কীভাবে ব্যবহার করা যায়, সে বিষয়ে কৈলাসহরের বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। স্থানীয় মানুষের পরামর্শের ভিত্তিতেই ওই জমির ভবিষ্যৎ ব্যবহার নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top