News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা
Image

২ আগস্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করবে সনাতনী হিন্দু সেনা, ধর্মীয় আচার ও সমাজকল্যাণমূলক কর্মসূচির ঘোষণা

আগরতলা, ৩১ জুলাই: সনাতনী হিন্দু সেনার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ২ আগস্ট দিনব্যাপী ধর্মীয় ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। শুক্রবার আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের সভাপতি তাপস মজুমদার এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, সূর্যমানিনগর বিধানসভা এলাকার বাইপাস সংলগ্ন স্থানে সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সাধু-সন্ত ও ধর্মীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে মহাশান্তি যজ্ঞ অনুষ্ঠিত হবে। এরপর প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে হুইলচেয়ার, অসহায় মানুষের মধ্যে বস্ত্র বিতরণ এবং প্রসাদ বিতরণের আয়োজন করা হবে।

তাপস মজুমদার জানান, দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত নাম সংকীর্তন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সমাজের সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি রাজ্যের বিভিন্ন মন্ত্রী, বিধায়ক ও বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও তিনি জানান। তাঁদের মধ্যে কয়েকজন ইতিমধ্যেই উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বলে দাবি করেন তিনি।

সংগঠনের উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, সনাতনী হিন্দু সেনা হিন্দু ধর্ম ও সংস্কৃতি রক্ষা এবং সনাতন ধর্মীয় ঐতিহ্য ও আচার-অনুষ্ঠান সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলতে বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে।
সাংবাদিক সম্মেলনে তাপস মজুমদার রাজ্যে কথিত ‘ল্যান্ড জিহাদ’, ‘লাভ জিহাদ’ এবং গরু জবাইয়ের প্রসঙ্গও উত্থাপন করেন। তিনি দাবি করেন, ত্রিপুরার কয়েকটি এলাকায় হিন্দু সম্প্রদায়ের মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং কিছু ক্ষেত্রে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বক্সনগর, সোনামুড়া, ধনপুর, কৈলাশহর, কদমতলা ও বিশালগড়ের নাম উল্লেখ করেন।

এছাড়া তিনি আরও দাবি করেন, রাজ্যের বিভিন্ন এলাকায় হিন্দুদের কাছ থেকে জমি কেনার চেষ্টা চলছে এবং এই ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সনাতনী হিন্দু সেনা ভবিষ্যতেও তাদের প্রচার ও আন্দোলন চালিয়ে যাবে।

Releated Posts

ওয়ারেংবাড়িতে দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা খেয়ে, প্রাণ গেল ২০ বছরের যুবকের

নিজস্ব প্রতিনিধি, বিশ্রামগঞ্জ,১৪ সেপ্টেম্বর:  বিশ্রামগঞ্জ থানার অন্তর্গত ওয়ারেংবাড়ি এলাকায় জাতীয় সড়কের উপর দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মেরে মর্মান্তিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

রক্তদানের প্রতি যুব সমাজকে আকৃষ্ট করতে হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: নিখিল ত্রিপুরা মহানাম সেবক সংঘের উদ্যোগে শ্রীশ্রী মহানাম অঙ্গনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগরতলায় স্বেচ্ছায় রক্তদান উৎসব…

ByByReshmi Debnath Sep 14, 2026

সুপারি বাগানের অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের ছাত্রীর ঝাঁপ, সংকটজনক অবস্থায় হাসপাতালে

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: রাজধানীর সুপারি বাগানস্থিত অঙ্গ মহিনি গার্লস হোস্টেলে ১২ বছরের এক ছাত্রীর ঝাঁপ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 14, 2026

প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির ছাত্রকে বেত্রাঘাতের অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

কৈলাসহর, ১৪ সেপ্টেম্বর: প্রশ্নের উত্তর দিতে না পারায় ষষ্ঠ শ্রেণির এক ছাত্রকে বেত ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর,…

ByByReshmi Debnath Sep 14, 2026
Scroll to Top