News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশালগড়-গোলাঘাটি সড়কে বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে, নিয়ন্ত্রণহীন গতিতে ক্ষোভ এলাকাবাসীর
Image

বিশালগড়-গোলাঘাটি সড়কে বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে, নিয়ন্ত্রণহীন গতিতে ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ২৮ জুলাই: বিশালগড়-গোলাঘাটি সড়কের তালতলা এলাকায় মঙ্গলবার একটি বালিবোঝাই ট্রিপার দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়দের দাবি, অতিরিক্ত গতি ও নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, প্রতিদিন ভোর ৩টা থেকে ৪টা থেকেই গোলাঘাটি- বিশালগড় সড়কে একের পর এক বালিবোঝাই ট্রিপারের যাতায়াত শুরু হয়। অধিকাংশ গাড়িই অতিরিক্ত গতিতে চলাচল করায় সাধারণ পথচারী ও অন্যান্য যানবাহনের চালকদের চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।

এলাকাবাসীর আরও অভিযোগ, গোলাঘাটি ও সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য যন্ত্র ব্যবহার করা হচ্ছে। এর ফলে একদিকে নদীর পরিবেশের ক্ষতি হচ্ছে, অন্যদিকে আশপাশের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বন্যার ঝুঁকিও বাড়তে পারে বলে তাঁদের দাবি।

স্থানীয় বাসিন্দাদের মতে, নিয়ন্ত্রণহীনভাবে বালিবোঝাই ট্রাক ও ট্রিপারের দ্রুতগতিতে চলাচল যে কোনও সময় বড় ধরনের সড়ক দুর্ঘটনার কারণ হতে পারে। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট দপ্তরের পর্যাপ্ত নজরদারির অভাবেই এ ধরনের ঘটনা বারবার ঘটছে।

এলাকাবাসী অবৈধ বালু উত্তোলন বন্ধের পাশাপাশি বালিবোঝাই যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top