News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা
Image

রাস্তা সংস্কারের দাবিতে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ তিন গ্রামের বাসিন্দারা

আগরতলা, ২৮ জুলাই: দীর্ঘদিন ধরে পাকা রাস্তার দাবিতে মুখ্যমন্ত্রী অধ্যাপক (ড.) মানিক সাহার কাছে আবেদন জানিয়েছেন সিপাহিজলা জেলার জম্পুইজলা ব্লকের দুর্গম পাহাড়ি এলাকার তিন গ্রামের বাসিন্দারা। আজ দুপুরে সংবাদমাধ্যমের সামনে নিজেদের দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন তাঁরা।

প্রসঙ্গত,উজান পাথালিয়া ঘাট এডিসি ভিলেজের মলসুমপাড়া, বিজয় নন্দীপাড়া এবং রায়পাড়ার বাসিন্দাদের অভিযোগ, দেশ স্বাধীন হওয়ার ৭৯ বছর পেরিয়ে গেলেও তাঁদের গ্রামের রাস্তা এখনও পাকা হয়নি। দুর্গম পাহাড়ি এলাকায় বসবাস করার কারণে প্রতিদিন যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে জানান তাঁরা।

গ্রামবাসীদের বক্তব্য, মুখ্যমন্ত্রী মহোদয়, আমরা পিচ রাস্তা চাই। স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামের রাস্তা পাকা হওয়ার অপেক্ষায় আছি। আমরা পাহাড়ি এলাকায় থাকি বলেই কি আমাদের গ্রামের রাস্তা পাকা হবে না।

স্থানীয়দের দাবি, বর্ষাকালে কাঁচা রাস্তা কর্দমাক্ত হয়ে পড়ায় স্কুল-কলেজের ছাত্রছাত্রী, রোগী এবং সাধারণ মানুষের যাতায়াত কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে। জরুরি পরিষেবাও অনেক সময় বাধাগ্রস্ত হয়। তিন গ্রামের বাসিন্দারা দ্রুত তাঁদের এলাকার রাস্তা পাকা করার জন্য রাজ্য সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁদের আশা, মুখ্যমন্ত্রী বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Releated Posts

ফের দিবালোকে চেইন ছিনতাই, আতঙ্ক

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ফের প্রকাশ্য দিবালোকে চেইন ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়াল আগরতলা শহরে। আজ যোগেন্দ্রনগর এলাকার রামঠাকুর মন্দির…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ধর্মনগরে চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলন, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: ধর্মনগরের সুধাময় মজুমদার মঞ্চে অনুষ্ঠিত হল ত্রিপুরা চা শ্রমিক ইউনিয়নের ১১তম রাজ্য সম্মেলনের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জলিল রহমানের মৃত্যু ঘিরে তৎপর জমিয়ত, দ্রুত গ্রেফতারের দাবিতে থানায় ডেপুটেশন

আগরতলা, ১১ সেপ্টেম্বর: ঘিলাতলী বাজারের বাসিন্দা জলিল রহমানের মৃত্যুর ঘটনাকে ঘিরে এবার সরব হলো ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামায়ে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

জমি বিবাদের জেরে প্রবীণকে ধারালো অস্ত্র দিয়ে কোপ ও মারধরের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১১ সেপ্টেম্বর: জমি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে ৬৬ বছরের এক প্রবীণের ওপর ধারালো অস্ত্র, লাঠি…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top