News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তিন বছর ধরে মরণফাঁদে ঝুলন্ত সেতু, ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মধুবন ও আশপাশের গ্রামের মানুষ
Image

তিন বছর ধরে মরণফাঁদে ঝুলন্ত সেতু, ঝুঁকি নিয়েই যাতায়াত করছেন মধুবন ও আশপাশের গ্রামের মানুষ

সোনামুড়া, ২৪ জুলাই: প্রায় তিন বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে সোনামুড়া মধুবন এলাকার গোমতী নদীর উপর নির্মিত ঝুলন্ত সেতু। দীর্ঘদিন ধরে মেরামতের অভাবে সেতুটি এখন কার্যত মরণফাঁদে পরিণত হয়েছে। তবুও বিকল্প ব্যবস্থা না থাকায় প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়েই এই সেতু ব্যবহার করছেন শতাধিক সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী এবং কর্মজীবীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরনারায়ন, গরুরবান্দ ও বেজিমারা—এই তিন গ্রামের বাসিন্দাদের সোনামুড়া শহরে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই ঝুলন্ত সেতু। বাজার, চিকিৎসা, বিভিন্ন সরকারি কাজের পাশাপাশি সোনামুড়া ডিগ্রি কলেজে যাওয়ার জন্যও বহু ছাত্র-ছাত্রী প্রতিদিন এই সেতুর উপর নির্ভরশীল। ফলে সেতুর জরাজীর্ণ অবস্থা সত্ত্বেও বাধ্য হয়েই তাদের ঝুঁকি নিয়ে পারাপার করতে হচ্ছে।

সবচেয়ে উদ্বেগের বিষয়, সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছে। অভিযোগ, কাঁঠালিয়া ব্লক প্রশাসনের দাবি এটি সোনামুড়া নগর পঞ্চায়েতের অধীন, অন্যদিকে নগর পঞ্চায়েতের পক্ষ থেকে বলা হচ্ছে সেতুটির দায়িত্ব ব্লক প্রশাসনের। ফলে দায়িত্ব নির্ধারণের জটিলতায় দীর্ঘদিন ধরেই মেরামতের কাজ শুরু হয়নি।

স্থানীয় বাসিন্দা রমেশ দেবনাথ বলেন, “এই সেতু দিয়ে প্রতিদিন শিশু, ছাত্র-ছাত্রী, নারী ও প্রবীণরা যাতায়াত করেন। ছোটখাটো দুর্ঘটনা প্রায়ই ঘটছে। আমরা একাধিকবার প্রশাসনের কাছে আবেদন করেছি, কিন্তু এখনও কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। বড় দুর্ঘটনা ঘটার আগে সেতুটি সংস্কার করা জরুরি।” এলাকাবাসী ও শিক্ষার্থীদের দাবি, অবিলম্বে ঝুলন্ত সেতুর মেরামতের কাজ শুরু করতে হবে। যদি তা সম্ভব না হয়, তাহলে বিকল্প যাতায়াতের ব্যবস্থা করতে হবে। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।

Releated Posts

জিরানিয়ায় মিছিল করে বিজেপির ভিলেজ কমিটির মনোনয়ন দাখিল, উপস্থিত মন্ত্রী সুশান্ত

আগরতলা, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার জিরানিয়া ব্লকের অন্তর্গত বিভিন্ন ভিলেজ কমিটির জন্য মনোনয়নপত্র…

ByByReshmi Debnath Sep 8, 2026

পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নামে প্রতারণার অভিযোগ, আগরতলায় মনোজ কুমার দে আটক

আগরতলা, ৮ সেপ্টেম্বর: পিএমইজিপি ঋণ পাইয়ে দেওয়ার নাম করে একাধিক ব্যক্তির কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে…

ByByReshmi Debnath Sep 8, 2026

ক্লিয়ারেন্স সার্টিফিকেটের পরেও ঋণ বকেয়ার নোটিশ, মাইক্রো ফাইনান্স সংস্থার অফিস ঘেরাও গ্রাহকদের

আগরতলা, ৮ সেপ্টেম্বর: ঋণ পরিশোধ করে ক্লিয়ারেন্স সার্টিফিকেট নেওয়ার পরেও বকেয়া ঋণের নোটিশ পাওয়ার অভিযোগে মাইক্রো ফাইনান্স সংস্থার…

ByByTaniya Chakraborty Sep 8, 2026

মান্দাইয়ের ২৬ ভিলেজ কমিটিতেই বিজেপির মনোনয়ন দাখিল

আগরতলা, ৮ সেপ্টেম্বর: আসন্ন এডিসির ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার মান্দাই ব্লকের অন্তর্গত ২৬টি ভিলেজ কমিটি…

ByByTaniya Chakraborty Sep 8, 2026
Scroll to Top