News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • রাহুল গান্ধী নিট ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন: অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগু
Image

রাহুল গান্ধী নিট ইস্যুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছেন: অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগু

গুয়াহাটি, ২৪ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস বিতর্ককে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন অসমের শিক্ষামন্ত্রী রণোজ পেগু। তাঁর দাবি, পরীক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার সংস্কারমূলক পদক্ষেপে সহযোগিতা করার পরিবর্তে কংগ্রেস ছাত্রছাত্রীদের উদ্বেগকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করছে।

গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠকে রণোজ পেগু বলেন, নিট প্রশ্নফাঁসের অভিযোগ অত্যন্ত গুরুতর ও সংবেদনশীল বিষয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন্দ্র সরকার দ্রুত আইনি পদক্ষেপ করেছে।

তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরীক্ষার প্রশ্নফাঁস সংক্রান্ত মামলাগুলির দ্রুত নিষ্পত্তির জন্য ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা দিয়েছেন, যাতে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত তদন্ত ও কঠোর শাস্তির ব্যবস্থা করা যায়।

পেগুর কথায়, “প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত এবং দোষীদের কঠোর শাস্তি নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। এর মাধ্যমে ছাত্রছাত্রীদের স্বার্থ রক্ষা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখার ক্ষেত্রে সরকারের অঙ্গীকার স্পষ্ট হয়েছে।”

রাহুল গান্ধীকে নিশানা করে অসমের শিক্ষামন্ত্রী বলেন, পরপর নির্বাচনী পরাজয়ের পর কংগ্রেস নিজেদের রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের লক্ষ্যে এই ইস্যুকে ব্যবহার করার চেষ্টা করছে। “এখন ছাত্রছাত্রীদের উদ্বেগ দূর করে প্রতিষ্ঠানগুলিকে আরও শক্তিশালী করার সময়। রাজনৈতিক নাটক করার সময় নয়। ছাত্রদের উদ্বেগকে রাজনৈতিক প্রচারের হাতিয়ার বানানো উচিত নয়,” মন্তব্য করেন তিনি।

পেগু দাবি করেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং এনডিএ এই বিষয়ে সংসদে বিস্তারিত আলোচনার জন্য প্রস্তুত ছিল। কিন্তু কংগ্রেস এবং ইন্ডিয়া জোটের অন্যান্য দল সংসদের কার্যক্রম ব্যাহত করার পথ বেছে নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

শিক্ষামন্ত্রীর মতে, প্রশ্নফাঁসের ঘটনা বহুদিনের সমস্যা। এর সমাধানে রাজনৈতিক সংঘাত নয়, বরং কাঠামোগত সংস্কার, কঠোর আইন প্রয়োগ এবং সব রাজনৈতিক দলের সহযোগিতা প্রয়োজন।

সাংবাদিক বৈঠকে তিনি জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পঞ্জাব, পশ্চিমবঙ্গ, কর্নাটক, কেরল, তেলেঙ্গানা এবং হিমাচল প্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে প্রশ্নফাঁস ও নিয়োগে অনিয়মের অভিযোগের প্রসঙ্গও তোলেন। পাশাপাশি, অশোক গেহলটের নেতৃত্বাধীন পূর্ববর্তী কংগ্রেস সরকারের আমলে রাজস্থানে একাধিক প্রশ্নফাঁসের ঘটনা ঘটেছিল বলেও অভিযোগ করেন তিনি।

এছাড়া, প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের বাইরে রাহুল গান্ধীর সাম্প্রতিক বিক্ষোভকে ‘অনুচিত’ বলে মন্তব্য করেন রণোজ পেগু। তিনি দাবি করেন, গত এক দশকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার শিক্ষাখাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে এবং দেশজুড়ে আইআইটি, আইআইএম, বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যাও বেড়েছে।

সূত্র: আইএএনএস

Releated Posts

ভূপেন হাজারিকার জন্মশতবর্ষে দেশজুড়ে বর্ষব্যাপী উদযাপন: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি সংগীতশিল্পী, গায়ক, সুরকার ও চলচ্চিত্র নির্মাতা ড. ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে মঙ্গলবার গভীর…

ByByNews Desk Sep 8, 2026

অরুণাচলপ্রদেশে ভারত-চিন কর্পস কমান্ডারদের বৈঠক, নিশ্চিত করল বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): সাম্প্রতিক সময়ে বিভিন্ন পর্যায়ে ভারত ও চিনের মধ্যে একাধিক দফা আলোচনা চলার মধ্যেই অরুণাচলপ্রদেশে…

ByByNews Desk Sep 8, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top