News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল স্তরে দলের নীতি পৌঁছে দেওয়ার আহ্বান প্রদেশ বিজেপি সভাপতির
Image

সাংগঠনিক শক্তি বাড়াতে তৃণমূল স্তরে দলের নীতি পৌঁছে দেওয়ার আহ্বান প্রদেশ বিজেপি সভাপতির

নিজস্ব প্রতিনিধি, সোনামুড়া, ২২ জুলাই:
দলের আদর্শ ও নীতিকে তৃণমূল স্তরে আরও শক্তিশালীভাবে পৌঁছে দেওয়ার আহ্বান জানালেন প্রদেশ বিজেপির নবনিযুক্ত সভাপতি অভিষেক দেবরায়। বুধবার সিপাহিজলা জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার উদ্যোগে সোনামুড়ায় আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে যোগ দিয়ে তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে এই বার্তা দেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অভিষেক দেবরায় বলেন, “সমাজে প্রকৃত প্রতিষ্ঠা তখনই পাওয়া যায়, যখন একজন ব্যক্তি যা বলেন এবং যা করেন, তার মধ্যে মিল থাকে।” তিনি কর্মীদের উদ্দেশে বলেন, দলীয় আদর্শ ও নীতি শুধু মুখে প্রচার করলেই হবে না, ব্যক্তিগত জীবন ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তার প্রতিফলন ঘটাতে হবে।

প্রদেশ বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি ছিল তাঁর প্রথম সিপাহিজলা জেলা দক্ষিণ সাংগঠনিক জেলা সফর। তাঁকে স্বাগত জানাতে জেলার কর্মী-সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। নলছড় বিধানসভার অন্তর্গত জুমেরঢেপা এলাকা থেকে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাঁকে মেলাঘরের জগন্নাথবাড়ি প্রাঙ্গণে নিয়ে আসা হয়। সেখানে গুণ্ডিচা মন্দিরে শ্রীশ্রী জগন্নাথদেবের পূজা-অর্চনা করার পর তিনি সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকায় পৌঁছান। সোনামুড়ায় নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান করে তিনি টাউন হলে আয়োজিত সাংগঠনিক বৈঠকে যোগ দেন।

বৈঠকে প্রধান বক্তার ভাষণে অভিষেক দেবরায় বিজেপির মূল আদর্শ, সাংগঠনিক শৃঙ্খলা, জনসংযোগ বৃদ্ধি এবং দলের নীতি-নির্দেশিকাগুলি তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি কর্মীদের জনমুখী হয়ে মানুষের সমস্যার সমাধানে কাজ করারও আহ্বান জানান।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ-সভাপতি তাপস মজুমদার, সিপাহিজলা জেলা দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি প্রসেনজিৎ ঘোষ, বিধায়ক তোফাজ্জল হোসেন, বিধায়ক বিন্দু দেবনাথ, জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত-সহ দলের একাধিক নেতা।
সাংগঠনিক বৈঠকে নলছড়, বক্সনগর, ধনপুর ও সোনামুড়া মণ্ডলের বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন। বৈঠকে আগামী দিনের সাংগঠনিক কর্মসূচি, সদস্য সংগ্রহ অভিযান এবং বুথভিত্তিক সংগঠন আরও শক্তিশালী করার বিষয়েও বিস্তারিত আলোচনা হয়।

Releated Posts

যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার, আত্মহত্যার প্রাথমিক অনুমান, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: অল্প বয়সে এক যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জগহরিমুড়া এলাকায়…

ByByReshmi Debnath Jul 23, 2026

অফিস থেকে বাড়ি ফেরার পথে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের উপর দুঃসাহসিক হামলা, স্ত্রীকে সামনে রেখেই লুট; গ্রেপ্তার তিন অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২২ জুলাই: সিপাহিজলা জেলায় ফের দুঃসাহসিক হামলা ও লুটপাটের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অফিস থেকে বাড়ি…

ByByReshmi Debnath Jul 23, 2026

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Jul 23, 2026

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

Leave a Reply

Scroll to Top