News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন
Image

সরকারি অফিসে দুঃসাহসিক চুরি, তালা ভেঙে উধাও সরকারি মোবাইল ও মূল্যবান সামগ্রী; নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২২ জুলাই:
তেলিয়ামুড়া মহকুমার পিডব্লিউডি দপ্তরের অধীনস্থ ওয়াটার রিসোর্স বিভাগের সরকারি অফিসে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা অফিসে ঢুকে একাধিক কক্ষের তালা ভেঙে সরকারি কাজে ব্যবহৃত মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাকে কেন্দ্র করে সরকারি দপ্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

বুধবার খারচি পূজা উপলক্ষে সরকারি ছুটি থাকলেও বিশেষ কাজে কয়েকজন কর্মী অফিসে এসে মূল ফটকের তালা ভাঙা দেখতে পান। এরপর বিষয়টি অন্যান্য কর্মীদের জানানো হলে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন, শুধু মূল ফটকই নয়, অফিসের বিভিন্ন কক্ষ, লকার এবং আলমারির তালাও ভেঙে তছনছ করে দিয়েছে দুর্বৃত্তরা।

প্রাথমিকভাবে জানা গেছে, সরকারি কাজে ব্যবহৃত তিনটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, কয়েকটি মোটর এবং অন্যান্য মূল্যবান সরকারি সামগ্রী চুরি হয়েছে। চুরি যাওয়া সামগ্রীর সঠিক মূল্য নির্ধারণের কাজ চলছে বলে দপ্তর সূত্রে জানা গেছে। ঘটনার পরই তেলিয়ামুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগকারীদের দাবি, খবর দেওয়ার পরও শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়নি।

এই ঘটনায় দপ্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁদের প্রশ্ন, যদি সরকারি অফিসেই চোরেরা নির্বিঘ্নে তালা ভেঙে চুরি চালাতে পারে, তবে সাধারণ মানুষের সম্পত্তির নিরাপত্তা কতটা সুরক্ষিত? এদিকে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দ্রুত দোষীদের শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া সরকারি সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন ওয়াটার রিসোর্স বিভাগের কর্মীরা। পুলিশি তদন্তের পরই চুরির ঘটনার নেপথ্যের কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য সামনে আসবে

Releated Posts

বৃদ্ধাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ, মামলা না নেওয়ার অভিযোগ মহিলা থানার বিরুদ্ধে; তদন্তে খোয়াই থানা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই:  খোয়াই জেলার পশ্চিম জাম্বুরা এলাকায় এক বৃদ্ধা মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র…

ByByReshmi Debnath Jul 23, 2026

বিজেপির মিছিল থেকে সিপিআই(এম)-এর পার্টি অফিসে হামলার অভিযোগ, প্রতিবাদে বিলোনিয়ায় বিক্ষোভ ও থানায় অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: বিলোনিয়ায় বিজেপির একটি বিক্ষোভ মিছিল চলাকালীন সিপিআই(এম)-এর মহকুমা কার্যালয়ে হামলার অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByReshmi Debnath Jul 22, 2026

নতুন শ্রমকোড বাস্তবায়নে ত্রিপুরায় প্রথম তিন দিনের কর্মশালা, অংশ নিলেন বিভিন্ন রাজ্যের বিশেষজ্ঞরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুলাই: কেন্দ্রীয় সরকারের প্রণীত নতুন শ্রমকোড কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো তিন দিনব্যাপী…

ByByReshmi Debnath Jul 22, 2026

দেশে প্রথম, পোস্ট-ম্যাট্রিক বৃত্তি প্রকল্পে বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করল ত্রিপুরা

আগরতলা, ২২ জুলাই: তফসিলি উপজাতি (এসটি) পড়ুয়াদের জন্য পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ প্রকল্পের আওতায় বেসরকারি বি.এড. ও ডি.এল.এড. শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপ্যানেলমেন্টের…

ByByTaniya Chakraborty Jul 22, 2026

Leave a Reply

Scroll to Top