News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বটতলা বাজারের যানজট নিরসন ও আধুনিকীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মেয়রের
Image

বটতলা বাজারের যানজট নিরসন ও আধুনিকীকরণে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক মেয়রের

আগরতলা, ১৭ জুলাই: আগরতলা শহরের ব্যস্ততম বটতলা বাজার এলাকার যানজট সমস্যা দূর করা এবং বাজারটিকে সম্পূর্ণ আধুনিক রূপে গড়ে তোলার লক্ষ্যে ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার।

আগরতলা পুর নিগমের কনফারেন্স হলে আয়োজিত এই বৈঠকে বটতলা বাজারের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বাজার ব্যবসায়ীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন পুর নিগমের কমিশনার সাজু ওয়াহিদ, কর্পোরেটর নীতু দে, কর্পোরেটর জাহ্নবী দাস চৌধুরী, মনোনীত কর্পোরেটর তথা প্রদেশ বিজেপির প্রাক্তন সভাপতি মনোজ কান্তি দেবরায় সহ বাজারের ব্যবসায়ীরা।

মেয়র দীপক মজুমদার জানান, বটতলা বাজারের সংস্কার ও আধুনিকীকরণের কাজ সম্পন্ন হওয়ার পর পর্যায়ক্রমে দুর্গা চৌমুহনী বাজার, লেক চৌমুহনী বাজার এবং বর্ডার গোলচক্কর বাজারের উন্নয়নমূলক কাজও হাতে নেওয়া হবে।

তিনি আরও জানান, মহারাজগঞ্জ বাজারে ইতিমধ্যেই মাছ বাজারের উন্নয়ন কাজ শুরু হয়েছে। আগামী দিনে পুরো মহারাজগঞ্জ বাজার এলাকাকে নতুনভাবে সাজিয়ে আধুনিক সুযোগ-সুবিধা যুক্ত করা হবে।

পুর নিগমের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজারগুলির উন্নয়ন পরিকল্পনায় যান চলাচল ব্যবস্থার উন্নতি, ব্যবসায়ী ও ক্রেতাদের জন্য আরও ভালো পরিকাঠামো এবং আধুনিক সুযোগ-সুবিধা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

বটতলা বাজারের উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শহরের অন্যতম গুরুত্বপূর্ণ এই বাজার এলাকায় যানজট কমার পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের পরিবেশও আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

Releated Posts

রাজ্যে আরও দুটি বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা রয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ আগস্ট: রাজ্যে বর্তমানে ৪টি বাইপাস রাস্তা রয়েছে। এর সবগুলিই এনএইচআইডিসিএল-এর অধীনে রয়েছে। এই সড়কগুলি…

ByByReshmi Debnath Aug 31, 2026

রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআরের প্রতিবাদে কংগ্রেসের বিক্ষোভ, আইনি ব্যবস্থা নেওয়ার দাবি

আগরতলা, ৩১ আগস্ট: প্রাক্তন ডিজিপির অস্বাভাবিক মৃত্যু এবং তাঁর কথিত ‘সুইসাইড নোট’ গোপন করার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি…

ByByReshmi Debnath Aug 31, 2026

সাইমা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ উদ্ধার, গন্ডাছড়ায় চাঞ্চল্য

গন্ডাছড়া, ৩১ আগস্ট: গন্ডাছড়া মহকুমার বঙ্করঘাট সংলগ্ন সাইমা নদী থেকে বস্তাবন্দি এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের…

ByByReshmi Debnath Aug 31, 2026

ধর্মনগর হাসপাতালে আইসিইউ চালুসহ ৬ দফা দাবিতে কংগ্রেসের গণ-ডেপুটেশন

ধর্মনগর, ৩১ আগস্ট: ধর্মনগর মহকুমা হাসপাতালে অবিলম্বে আইসিইউ ইউনিট চালু, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকসহ পর্যাপ্ত চিকিৎসক নিয়োগ এবং স্বাস্থ্য পরিষেবার…

ByByReshmi Debnath Aug 31, 2026
Scroll to Top