News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মনু ও দেও নদীর জলস্তর বৃদ্ধি, বন্যা পরিস্থিতি; ১৭টি ত্রাণ শিবিরে আশ্রয় ১,৫০৯ মানুষের
Image

মনু ও দেও নদীর জলস্তর বৃদ্ধি, বন্যা পরিস্থিতি; ১৭টি ত্রাণ শিবিরে আশ্রয় ১,৫০৯ মানুষের

আগরতলা, ৯ জুলাই: টানা বৃষ্টির জেরে মনু ও দেও নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় উত্তর ত্রিপুরার কুমারঘাট মহকুমায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার ভোররাত পর্যন্ত নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং বহু পরিবার জলবন্দি হয়ে পড়েছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে মহকুমা প্রশাসন জরুরি ভিত্তিতে বন্যা মোকাবিলায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। ইতোমধ্যে মহকুমাজুড়ে ১৭টি শেল্টার হাউজ খোলা হয়েছে। প্রশাসনের তথ্য অনুযায়ী, বন্যায় ক্ষতিগ্রস্ত মোট ১,৫০৯ জন মানুষ ওই ত্রাণ শিবিরগুলিতে আশ্রয় নিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে আশ্রয়কেন্দ্রগুলিতে খাদ্য, পানীয় জল, চিকিৎসাসহ প্রয়োজনীয় পরিষেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বন্যা পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনে আরও ত্রাণ শিবির খোলার প্রস্তুতিও রয়েছে।

এদিকে, নদীর জলস্তর ও আবহাওয়ার পরিস্থিতির ওপর প্রশাসন নিবিড়ভাবে নজরদারি চালিয়ে যাচ্ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি প্রয়োজনে নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top