News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেসে এবার এলএইচবি কোচ, যাত্রী পরিষেবায় বড় উদ্যোগ রেলের
Image

রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেসে এবার এলএইচবি কোচ, যাত্রী পরিষেবায় বড় উদ্যোগ রেলের

মালিগাঁও, ৯ জুলাই : যাত্রীদের নিরাপত্তা, আরাম এবং ভ্রমণের অভিজ্ঞতা আরও উন্নত করতে রাণী কমলাপতি–আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল এক্সপ্রেসে (ট্রেন নম্বর ০১৬৬৫/০১৬৬৬) প্রচলিত আইসিএফ কোচের পরিবর্তে আধুনিক লিঙ্কে হফম্যান বুশ (এলএইচবি) কোচ চালু করল ভারতীয় রেল।

পূর্বোত্তর সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ট্রেন নম্বর ০১৬৬৫ রাণী কমলাপতি–আগরতলা স্পেশাল এক্সপ্রেস ৯ জুলাই থেকে রাণী কমলাপতি স্টেশন থেকে নতুন এলএইচবি রেক নিয়ে যাত্রা শুরু করেছে। একইভাবে, ট্রেন নম্বর ০১৬৬৬ আগরতলা–রাণী কমলাপতি স্পেশাল এক্সপ্রেস ১২ জুলাই থেকে আগরতলা থেকে নতুন এলএইচবি রেক নিয়ে চলাচল করবে।

তাঁর দাবি, আধুনিক প্রযুক্তিতে নির্মিত এলএইচবি কোচে যাত্রী নিরাপত্তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। এই কোচগুলিতে অ্যান্টি-টেলিস্কোপিক নকশা ব্যবহার করা হয়েছে, যা দুর্ঘটনার সময় এক কোচের ওপর আরেক কোচ উঠে যাওয়ার ঝুঁকি অনেকটাই কমায়। এছাড়া উন্নত সাসপেনশন ব্যবস্থার ফলে যাত্রা হবে আরও মসৃণ ও আরামদায়ক। উচ্চ গতিতে চলাচলের উপযোগী এই কোচগুলিতে আধুনিক অভ্যন্তরীণ পরিকাঠামোও রয়েছে, যা যাত্রীদের আরও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণের অভিজ্ঞতা দেবে। নতুন এলএইচবি রেকে মোট ২২টি কোচ থাকবে, যাতে বিভিন্ন শ্রেণির যাত্রীদের জন্য পর্যাপ্ত আসনের ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি জানিয়েছেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত যাত্রী পরিষেবা এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ, আরামদায়ক ও যাত্রীকেন্দ্রিক রেল পরিষেবা গড়ে তোলার লক্ষ্যে তারা ধারাবাহিকভাবে পরিকাঠামো উন্নয়নের কাজ চালিয়ে যাচ্ছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top