News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রে বন্যার জেরে নদীতে ভেসে গেল প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার, সতর্ক প্রশাসন
Image

মহারাষ্ট্রে বন্যার জেরে নদীতে ভেসে গেল প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার, সতর্ক প্রশাসন

মুম্বই, ৯ জুলাই (আইএএনএস): প্রবল বর্ষণে মহারাষ্ট্রের রায়গড় জেলায় এইচপিসিএল-এর পাতালগঙ্গা এলপিজি বটলিং প্ল্যান্টের সুরক্ষা প্রাচীর ভেঙে যাওয়ায় প্রায় ৩ হাজার এলপিজি সিলিন্ডার বন্যার জলে ভেসে পাতালগঙ্গা নদীতে চলে গেছে। ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশাসনের তরফে সাধারণ মানুষকে সিলিন্ডার স্পর্শ না করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গিয়েছে, ফুলে-ফেঁপে ওঠা পাতালগঙ্গা নদীতে শত শত গ্যাস সিলিন্ডার ভেসে যাচ্ছে। সেই দৃশ্য দেখতে নদীর সেতুতে ভিড় জমিয়েছেন বহু মানুষ, অনেকে আবার মোবাইলে ভিডিওও রেকর্ড করেন।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, টানা ভারী বৃষ্টির জেরে প্ল্যান্টের সুরক্ষা প্রাচীর ভেঙে পড়ে। এরপর বন্যার জল প্ল্যান্টে ঢুকে পড়লে প্রবল স্রোতে হাজার হাজার এলপিজি সিলিন্ডার ভেসে পাতালগঙ্গা নদী ও খারপাদা খাঁড়িতে চলে যায়।

রায়গড়ের জেলাশাসক কিশন জাভলে জানান, ভেসে যাওয়া কিছু সিলিন্ডারে এখনও গ্যাস থাকতে পারে। তাই নদীতে বা নদীর তীরে কোনও সিলিন্ডার দেখতে পেলে তা স্পর্শ, সংগ্রহ বা ব্যবহার না করার জন্য সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, কেউ যদি কোনও সিলিন্ডার খুঁজে পান, তাহলে তা অবিলম্বে এইচপিসিএল প্ল্যান্ট, নিকটবর্তী এইচপিসিএল ডিলার, খালাপুর তহসিলদারের দফতর, সংশ্লিষ্ট তহসিল অফিস অথবা মহকুমা শাসকের (এসডিও) কার্যালয়ে জমা দিতে হবে।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ভেসে আসা সিলিন্ডার বাড়িতে নিয়ে যাওয়া বা কৌতূহলবশত খোলার চেষ্টা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। কারণ সেগুলির নিরাপত্তা বা ভিতরে গ্যাস রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া সম্ভব নয়।

উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে মহারাষ্ট্রের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির ফলে বন্যা, জলাবদ্ধতা এবং নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে। রায়গড় জেলা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলির মধ্যে অন্যতম। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।

Releated Posts

মুজফ্ফরনগরে নাবালিকা দলিত কিশোরীকে গণধর্ষণের অভিযোগ, চিকিৎসক-সহ গ্রেফতার ২

মুজফ্ফরনগর, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে ১৭ বছরের এক দলিত নাবালিকাকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ ঘিরে ব্যাপক চাঞ্চল্য…

ByByNews Desk Aug 23, 2026

সমতা ও ভ্রাতৃত্ব আমাদের জীবনের অঙ্গ হওয়া উচিত: চার্চের অনুষ্ঠানে কর্নাটকের উপমুখ্যমন্ত্রী শিবকুমার

বেঙ্গালুরু, ২৩ আগস্ট (আইএএনএস): ধর্মীয় আচরণ ও উপাসনার পদ্ধতিতে পার্থক্য থাকলেও বিশ্বাস ও ভক্তির মূল মূল্যবোধ একই—এই বার্তা…

ByByNews Desk Aug 23, 2026

লিসবনে পৌঁছল আইএনএস সুদর্শনী, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা নিয়ে এগিয়ে চলেছে ভারতীয় নৌবাহিনী

লিসবন, ২৩ আগস্ট (আইএএনএস): ভারতীয় নৌবাহিনীর পালতোলা প্রশিক্ষণ জাহাজ আইএনএস সুদর্শনী পর্তুগালের লিসবনে পৌঁছেছে। প্রতিরক্ষা মন্ত্রক রবিবার জানিয়েছে,…

ByByNews Desk Aug 23, 2026

পুরনো স্কুলের জরাজীর্ণ ভবনের ভিডিও ছড়ানো নিয়ে এসপিকে নিশানা যোগীর, মিড-ডে মিলের রাঁধুনিদের জন্য একাধিক ঘোষণা

লখনউ, ২৩ আগস্ট (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রবিবার সমাজবাদী পার্টির (এসপি) বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করেন,…

ByByNews Desk Aug 23, 2026
Scroll to Top