News Flash

  • Home
  • প্রধান খবর
  • তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান
Image

তৃণমূলের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদের বিজেপিতে যোগদান

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের তিন প্রাক্তন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়, সুশ্মিতা দেব এবং প্রকাশ চিক বরাইক বৃহস্পতিবার কলকাতার সল্টলেকে বিজেপির রাজ্য সদর দফতরে আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন। গত মাসে তাঁরা রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দিয়েছিলেন।

বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সদস্য সমীক ভট্টাচার্য তিন নেতাকে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান। তিনি বলেন, এই তিন নেতার বিজেপিতে যোগদানকে ব্যতিক্রমী ঘটনা হিসেবে দেখা উচিত। তাঁর দাবি, এর অর্থ এই নয় যে তৃণমূলের সকলের জন্য বিজেপির দরজা উন্মুক্ত। তিনি আরও জানান, তৃণমূলে থাকাকালীন এই তিন নেতার বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ ওঠেনি।

রাজনৈতিক মহলে জোর জল্পনা, আগামী ২৪ জুলাই অনুষ্ঠিত হতে চলা রাজ্যসভার উপনির্বাচনে বিজেপি এই তিন নেতাকেই প্রার্থী করতে পারে। তবে এ বিষয়ে সমীক ভট্টাচার্য সরাসরি কিছু না জানিয়ে বলেন, “এই নিয়ে আলোচনা চলুক।”

উল্লেখ্য, সুখেন্দু শেখর রায় ৮ জুন, সুশ্মিতা দেব ১০ জুন এবং প্রকাশ চিক বরাইক ১১ জুন রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেন। ইস্তফার পর বরাইক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশংসা করেন। অন্যদিকে, সুশ্মিতা দেব দিল্লিতে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সঙ্গে সাক্ষাৎ করেন।

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগেই সুখেন্দু শেখর রায় তৃণমূল নেতৃত্বের সমালোচনায় সরব হয়েছিলেন। ২০২৪ সালের আগস্টে কলকাতার আর.জি. কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এক জুনিয়র চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ভূমিকার সমালোচনা করেন। এরপর দলীয়ভাবে তিনি ক্রমশ কোণঠাসা হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত গত মাসে পদত্যাগ করেন।

বর্তমান বিধানসভার সংখ্যার নিরিখে আসন্ন রাজ্যসভার তিনটি আসনেই বিজেপি প্রার্থীদের জয়ের সম্ভাবনা প্রবল বলে রাজনৈতিক মহলের ধারণা। বিজেপির বিধানসভায় বর্তমানে ২০৮ জন বিধায়ক রয়েছেন। অন্যদিকে, কোনও বিজেপি প্রার্থীকে পরাজিত করতে বিরোধী প্রার্থীর ন্যূনতম ৭০টি ভোট প্রয়োজন হবে।

সরকারি হিসেবে তৃণমূল কংগ্রেসের ৮০ জন বিধায়ক থাকলেও, তাদের মধ্যে ৬০ জন বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিদ্রোহী শিবিরের সঙ্গে রয়েছেন বলে দাবি করা হচ্ছে। বাকি ২০ জন বিধায়ক এখনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি অনুগত বলে রাজনৈতিক সূত্রের খবর।

Releated Posts

আমদাবাদ বিমানবন্দরে ৫ কোটিরও বেশি টাকার হাইড্রোপনিক গাঁজা উদ্ধার, ব্যাংকক ফেরত যাত্রী গ্রেফতার

আমদাবাদ, ৯ জুলাই (আইএএনএস): গুজরাটের সর্দার বল্লভভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে (এসভিপিআইএ) ব্যাংকক থেকে আসা এক যাত্রীর কাছ থেকে…

ByByNews Desk Jul 9, 2026

অ্যামোনিয়া পাইপলাইনে লিক, ফের বন্ধ রামাগুন্ডম সার কারখানা; ইউরিয়া উৎপাদন থমকে

হায়দরাবাদ, ৯ জুলাই (আইএএনএস): তেলেঙ্গানার পেদ্দাপল্লি জেলার রামাগুন্ডম ফার্টিলাইজার্স অ্যান্ড কেমিক্যালস লিমিটেড (আরএফসিএল)-এ অ্যামোনিয়া পাইপলাইনে লিক ধরা পড়ায়…

ByByNews Desk Jul 9, 2026

‘মোদি অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু’, ‘মেলবোর্ন মিটস মোদি’ অনুষ্ঠানে বললেন প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে “অস্ট্রেলিয়ার প্রকৃত বন্ধু” এবং “নিজের ঘনিষ্ঠ বন্ধু” বলে উল্লেখ করলেন অস্ট্রেলিয়ার…

ByByNews Desk Jul 9, 2026

কর্ণাটকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ বন্ধুর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বেঙ্গালুরু/কারওয়ার, ৯ জুলাই (আইএএনএস): কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারের ইয়েল্লাপুরা তালুকের আরাবাইল ঘাট এলাকায় একটি ক্রুজার গাড়ির সঙ্গে…

ByByNews Desk Jul 9, 2026

Leave a Reply

Scroll to Top