News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ত্রিপুরা সফর বাতিল, দিল্লি থেকেই ভার্চুয়ালি যোগ দেবেন ডোনার মন্ত্রী
Image

জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ত্রিপুরা সফর বাতিল, দিল্লি থেকেই ভার্চুয়ালি যোগ দেবেন ডোনার মন্ত্রী

আগরতলা, ৯ জুলাই: কেন্দ্রীয় উন্নয়ন মন্ত্রকের (ডোনার) মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার নির্ধারিত ত্রিপুরা সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তাঁর এদিন আগরতলায় এসে ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল। তবে অনিবার্য কারণবশত তাঁর সফর বাতিল করা হয়েছে।

সরকারি সূত্রে জানা গেছে, সফর বাতিল হলেও অনুষ্ঠানে তাঁর অংশগ্রহণ থাকছে। তিনি নয়াদিল্লি থেকে ভার্চুয়াল মাধ্যমে ‘ডেস্টিনেশন ত্রিপুরা: বিজনেস কনক্লেভ ২০২৬’-এ যোগ দিয়ে উপস্থিত শিল্পপতি, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং নীতিনির্ধারকদের উদ্দেশে বক্তব্য রাখবেন।

দুই দিনব্যাপী এই বিজনেস কনক্লেভের মূল লক্ষ্য রাজ্যে দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণ, শিল্পায়নের গতি বাড়ানো, কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি এবং ত্রিপুরাকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম সম্ভাবনাময় বিনিয়োগ গন্তব্য হিসেবে তুলে ধরা। রাজ্য সরকার আশা করছে, এই সম্মেলনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ প্রস্তাব আসবে এবং ত্রিপুরার শিল্প ও বাণিজ্য খাতে নতুন দিগন্ত উন্মোচিত হবে।

উল্লেখ্য, এর আগে প্রকাশিত সরকারি সূচিতে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার একদিনের ত্রিপুরা সফরের কথা জানানো হয়েছিল। যদিও তাঁর শারীরিক উপস্থিতি আর থাকছে না, তবুও ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে কনক্লেভের গুরুত্বপূর্ণ পর্বে তিনি যুক্ত থাকবেন বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।

Releated Posts

পুনর্বাসিত ব্রু-রিয়াং জনগোষ্ঠীর আর্থিক উন্নয়ন ও স্বনির্ভরতার লক্ষ্যে রাজ্য সরকার দৃঢ় প্রতিজ্ঞ: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ আগস্ট: কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আন্তরিক প্রচেষ্টায় রাজোর রু শরণার্থীরা পুনর্বাসন পেয়েছেন। কিন্তু শুধু…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা পরিস্থিতিতে রাজ্যে ১৭টি ত্রাণ শিবির, আশ্রয়ে ৪১০ পরিবারের ১৩৫২ জন

আগরতলা, ২৩ আগস্ট: গতকালকের প্রবল বৃষ্টিপাতের জেরে বন্যার সম্মুখীন আড়ালিয়া, চন্দ্রপুর ও বলদাখাল এলাকার বিস্তীর্ণ অংশ। গতকাল ভারী…

ByByReshmi Debnath Aug 23, 2026

বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করছে সরকার: মুখ্যমন্ত্রী

আগরতলা: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ জানিয়েছেন যে, রাজ্যে বন্যা সমস্যা সমাধানের জন্য সরকার কিছু স্থায়ী পদক্ষেপ…

ByByReshmi Debnath Aug 23, 2026

প্রবল বর্ষণে প্লাবিত রাজ্যের বিভিন্ন এলাকা, দুর্গতদের পাশে থাকার বার্তা সাংসদ বিপ্লবের

আগরতলা, ২৩ আগস্ট: প্রবল বর্ষণের জেরে পশ্চিম ত্রিপুরা জেলাসহ রাজ্যের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের…

ByByReshmi Debnath Aug 23, 2026
Scroll to Top