News Flash

  • Home
  • ত্রিপুরা
  • টানা ভারী বৃষ্টিতে ধলাই নদীর জলস্তর বৃদ্ধি, ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি আমবাসা মহকুমা প্রশাসনের
Image

টানা ভারী বৃষ্টিতে ধলাই নদীর জলস্তর বৃদ্ধি, ভূমিধসের আশঙ্কায় সতর্কতা জারি আমবাসা মহকুমা প্রশাসনের

আগরতলা, ৮ জুলাই: টানা ভারী বৃষ্টিপাতের জেরে ধলাই নদীর জলস্তর দ্রুত বৃদ্ধি পাওয়ায় এবং বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা তৈরি হওয়ায় জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে আমবাসা মহকুমা প্রশাসন।
পাশাপাশি ইতিমধ্যেই কয়েকটি স্থানে ভূমিধসের ঘটনাও ঘটেছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে ধলাই নদী সংলগ্ন নিম্নাঞ্চল এবং পাহাড়ি এলাকার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। নদী, ছড়া, খাল এবং পাহাড়ের ঢাল সংলগ্ন এলাকায় অপ্রয়োজনীয় যাতায়াত থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

প্রশাসনের নির্দেশিকায় আরও বলা হয়েছে, ভূমিধসপ্রবণ পাহাড়ি ঢাল ও ঝুঁকিপূর্ণ স্থানে অবস্থান না করে প্রয়োজনে নিরাপদ স্থানে অথবা আশ্রয়কেন্দ্রে চলে যেতে হবে। শিশু, বয়স্ক, প্রতিবন্ধী ব্যক্তি এবং গবাদিপশুর নিরাপত্তা নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া শুকনো খাবার, বিশুদ্ধ পানীয় জল, প্রয়োজনীয় ওষুধ, টর্চলাইট, মোবাইল ফোনের চার্জার বা পাওয়ার ব্যাঙ্ক এবং গুরুত্বপূর্ণ নথিপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

মহকুমা প্রশাসন জানিয়েছে, স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে হবে এবং প্রয়োজনে দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। একই সঙ্গে গুজবে বিভ্রান্ত না হয়ে শুধুমাত্র প্রশাসনের প্রচারিত ও নির্ভরযোগ্য তথ্যের ওপর আস্থা রাখার আহ্বান জানানো হয়েছে। জনসাধারণের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে সকলের সহযোগিতা কামনা করেছে আমবাসা মহকুমা প্রশাসন।

Releated Posts

নিটকাণ্ডে কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনের ফলেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

আগরতলা, ২৫ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে দেশের ছাত্র ও যুবসমাজের আন্দোলনের “ঐতিহাসিক জয়” বলে দাবি করলেন…

ByByNews Desk Jul 25, 2026

ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে এসএফআই-এর উদ্যোগে মার্শাল রেলি

আগরতলা, ২৫ জুলাই: ছাত্র আন্দোলনের জয়কে স্বাগত জানিয়ে আগরতলায় মার্শাল রেলি কটল ভারতের ছাত্র ফেডারেশন (এসএফআই)। মিছিলে উপস্থিত…

ByByNews Desk Jul 25, 2026

আইনশৃঙ্খলা, জাতীয় সড়কের বেহাল দশা ও জনস্বার্থের ইস্যুতে রাজ্যজুড়ে আন্দোলনের ঘোষণা সিপিআই(এম)-র

আগরতলা, ২৫ জুলাই: রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের প্রাক্তন মহানির্দেশক (ডিজিপি) অনুরাগ ধনখড়ের রহস্যজনক মৃত্যু, জাতীয় সড়কের বেহাল অবস্থা,…

ByByNews Desk Jul 25, 2026

গরু চুরির অভিযোগে দুই ভাই আটক, উদ্ধার চারটি গবাদি পশু ও পাচারে ব্যবহৃত গাড়ি

আগরতলা, ২৫ জুলাই: গরু চুরির অভিযোগে দুই ভাইকে আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে চারটি গবাদি পশু উদ্ধার…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top