News Flash

  • Home
  • মুখ্য খবর
  • মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; উত্তেজনা
Image

মহিলা কমিশনে মহিলা কংগ্রেসের বিক্ষোভ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি; উত্তেজনা

আগরতলা, ১ জুলাই: রাজ্যের বিভিন্ন প্রান্তে নারী নির্যাতন, খুন এবং সাম্প্রতিক একাধিক ঘটনায় ত্রিপুরা মহিলা কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার মহিলা কমিশনের কার্যালয়ে বিক্ষোভে সামিল হন প্রদেশ মহিলা কংগ্রেসের নেত্রী ও কর্মীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ তাদের বাধা দিলে উত্তেজনা সৃষ্টি হয় এবং পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তির হয়ে।

মহিলা কংগ্রেসের অভিযোগ, রাজ্যে একের পর এক নারী নির্যাতন, ধর্ষণ, খুন ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেও মহিলা কমিশন কার্যকর কোনও পদক্ষেপ নিচ্ছে না। সাম্প্রতিক শান্তি নিকেতন মেডিকেল কলেজের এক মহিলা কর্মীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকেও আত্মহত্যা বলে উল্লেখ করা হয়েছে, অথচ কমিশন বিষয়টি নিয়ে কোনও সক্রিয় ভূমিকা গ্রহণ করেনি বলে দাবি তাদের।

বিক্ষোভস্থলে উপস্থিত ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তী বলেন, রাজ্যের বিভিন্ন ঘটনায় মহিলা কমিশনের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। আনন্দনগরে এক ছাত্রীর ওপর নির্যাতনের অভিযোগ থেকে শুরু করে বিভিন্ন নারী নির্যাতনের ঘটনায় কমিশন কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, মহিলা কমিশন নিরপেক্ষভাবে কাজ না করে বিজেপির এজেন্টের মতো আচরণ করছে। রাজ্যের নারীদের স্বার্থ রক্ষায় কমিশন সম্পূর্ণ ব্যর্থ।

বিক্ষোভ চলাকালীন মহিলা কমিশনের চেয়ারপার্সন কার্যালয়ে উপস্থিত ছিলেন না। ঘটনাস্থলে পশ্চিম মহিলা থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীরা জানান, চেয়ারপার্সন কার্যালয়ে না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। ওই ঘটনাকে কেন্দ্র করে মহিলা কমিশন চত্বরে কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হলেও পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Releated Posts

ভোটে বাধা ও আধিকারিকদের উপর হামলা বরদাস্ত নয়: জিতেন্দ্র

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) ভিলেজ কমিটি নির্বাচনে সোমবারের ভোটগ্রহণকে কেন্দ্র করে হিংসা…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

হামলাকারীদের গ্রেফতারে ২৪ ঘণ্টার সময়সীমা, নির্বাচন কমিশনে মথার ডেপুটেশন

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: উদয়পুরে ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে দলের কর্মীদের গুলি করার ঘটনায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

গুলিবিদ্ধ কর্মীদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন বিজেপি সভাপতি

আগরতলা, ২৯ সেপ্টেম্বর: গুলিবিদ্ধ কর্মীদের দেখতে জিবি হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি তথা বিধায়ক অভিষেক দেবরায়। হাসপাতালে আহতদের…

ByByTaniya Chakraborty Sep 29, 2026

রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে নিউইয়র্ক সফরে সাংসদ বিপ্লব কুমার দেব

আগরতলা, ২৮ সেপ্টেম্বর: রাষ্ট্রসংঘের ৮১তম সাধারণ অধিবেশন উপলক্ষে ভারতের সংসদীয় প্রতিনিধিদলের সদস্য হিসেবে নিউইয়র্ক সফরে যাচ্ছেন পশ্চিম ত্রিপুরার…

ByByReshmi Debnath Sep 28, 2026
Scroll to Top