News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা
Image

বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহেও মেলেনি সমাধান, হতাশ এসএসএ শিক্ষক-কর্মচারীরা

আগরতলা, ৩০ জুন: সর্ব শিক্ষা অভিযানের (এসএসএ) শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের দাবিতে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহ থেকেও কোনও ইতিবাচক সমাধান না মেলায় হতাশা প্রকাশ করেছেন ত্রিপুরা এসএসএ টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা।
মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সভাপতি সজল দেব জানান, এসএসএ শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত মামলায় রাজ্য সরকার ইতিমধ্যে দুইবার হাইকোর্টে পরাজিত হয়েছে। হাইকোর্ট শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণের পক্ষে রায় দিলেও রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে বিশেষ অনুমতি আবেদন (এসএলপি) দায়ের করে। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের নির্দেশে আয়োজিত বিশেষ লোক আদালতের সমস্যা সমাধান সমারোহে শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিনের সমস্যার সমাধানের আশায় অংশগ্রহণ করেছিলেন। তবে সেখানে রাজ্য সরকারের প্রতিনিধিরা উপস্থিত থাকলেও তাঁরা স্পষ্ট জানিয়ে দেন যে, এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাঁদের নেই।

সজল দেবের দাবি, রাজ্য সরকার হাইকোর্টে পরপর দুইবার পরাজিত হওয়ার পর শিক্ষক-কর্মচারীদের দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেবে বলে তাঁদের আশা ছিল। কিন্তু সমস্যা সমাধান সমারোহে সরকারি আধিকারিকদের বক্তব্যে সেই আশা ভঙ্গ হয়েছে এবং শিক্ষক-কর্মচারীদের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, এসএসএ শিক্ষক-কর্মচারীদের নিয়মিতকরণ সংক্রান্ত মামলাটি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই বিষয়টি নিয়ে আদালতের চূড়ান্ত নির্দেশের দিকেই এখন তাকিয়ে রয়েছেন সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা।

Releated Posts

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top