News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ
Image

পানীয় জলের দাবিতে ইচাই লালছড়ায় পথ অবরোধ, আন্দোলনকারীদের ভয় দেখানোর অভিযোগ

ধর্মনগর, ৩০ জুন: দীর্ঘদিনের পানীয় জলের সংকটের প্রতিবাদে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার ইচাই লালছড়া গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডে মঙ্গলবার পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। মূলত মহিলারাই কলসি হাতে আন্দোলনে সামিল হন। এদিকে, আন্দোলনকারীদের ভয়ভীতি প্রদর্শন করে অবরোধ তুলে দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিজেপি নেতা ও ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে। যদিও এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সাল থেকে এলাকায় পানীয় জলের তীব্র সংকট চলছে। বাসিন্দাদের অভিযোগ, জল সরবরাহের পাইপে নিয়মিত পর্যাপ্ত জল আসে না। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত এবং সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। গত চার দিন ধরে পরিস্থিতির আরও অবনতি ঘটে এবং জল সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় বলে অভিযোগ।বর্তমানে প্রায় ২০টি পরিবার একটি মাত্র জলের উৎসের ওপর নির্ভরশীল। সেখান থেকেও পর্যাপ্ত জল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন এলাকার মানুষ।

এই পরিস্থিতির প্রতিবাদে মঙ্গলবার সকাল প্রায় ৯টা নাগাদ স্থানীয় মহিলারা কলসি হাতে মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, অবিলম্বে এলাকায় নিয়মিত পানীয় জল সরবরাহ নিশ্চিত করতে হবে।
অভিযোগ, প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় বিজেপি নেতা মৃদুল দেব এবং সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য সন্তোষ শর্মা ঘটনাস্থলে পৌঁছান। আন্দোলনকারীদের দাবি, সমস্যার সমাধানের আশ্বাস দেওয়ার পরিবর্তে তাঁদের ধমক দেওয়া হয় এবং আন্দোলন তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করা হয়। ভয়ভীতির মুখে শেষ পর্যন্ত অবরোধ প্রত্যাহার করেন বিক্ষোভকারীরা বলে তাঁদের অভিযোগ।
এলাকার বাসিন্দারা জানিয়েছেন, পানীয় জলের সমস্যা দ্রুত সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তারা।

Releated Posts

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top