News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ডুম্বুর জলাশয়ে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সহযোগিতার আহ্বান মৎস্য দপ্তরের
Image

ডুম্বুর জলাশয়ে তিন মাস মাছ ধরায় নিষেধাজ্ঞা, মৎস্যজীবীদের সহযোগিতার আহ্বান মৎস্য দপ্তরের

গন্ডাছড়া, ২৪ জুন: প্রতি বছরের মতো এবারও ডুম্বুর জলাশয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক মৎস্যসম্পদ সংরক্ষণের স্বার্থে আগামী তিন মাস মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছে গন্ডাছড়া মহকুমা মৎস্য দপ্তর। আগামী ২৫ জুন থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।

মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ডুম্বুর জলাশয় ত্রিপুরার অন্যতম বৃহৎ জলাশয় এবং রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মৎস্যভাণ্ডার হিসেবে পরিচিত। এই জলাশয়ের উপর নির্ভরশীল প্রায় চার হাজার লাইসেন্সধারী মৎস্যজীবী মাছ শিকার ও বিক্রির মাধ্যমে জীবিকা নির্বাহ করেন।
প্রতি বছর বর্ষাকালে বিভিন্ন প্রজাতির মাছ প্রজননের জন্য ডিম ছাড়ে। মাছের স্বাভাবিক বংশবিস্তার নিশ্চিত করতে এবং জলাশয়ের মৎস্যসম্পদ রক্ষায় এই সময় মাছ ধরার উপর সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সেই ধারাবাহিকতায় চলতি বছরও তিন মাসের জন্য মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গন্ডাছড়া মহকুমার ফিশারিজ সুপারিনটেনডেন্ট মদন ত্রিপুরা জানান, নিষেধাজ্ঞার সময়কালে নিবন্ধিত মৎস্যজীবীদের আর্থিক সহায়তা প্রদানের জন্য মৎস্য দপ্তরের পক্ষ থেকে প্রতি মাসে এক হাজার টাকা করে মোট তিন হাজার টাকা অনুদান দেওয়া হবে। তিনি আরও জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কেউ মাছ শিকার করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে আগামী তিন মাস ডুম্বুর জলাশয়ে মাছ ধরা থেকে বিরত থেকে মৎস্যসম্পদ সংরক্ষণে সহযোগিতা করার জন্য সকল মৎস্যজীবীর প্রতি আহ্বান জানান তিনি।
মৎস্য দপ্তরের এই উদ্যোগ ডুম্বুর জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষা এবং ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top