News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা
Image

গন্ডাছড়ায় বন দপ্তরের অভিযানে বালি উত্তোলনের মেশিন ও জেনারেটর জব্দ, আনুমানিক মূল্য এক লক্ষ টাকা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ জুন: অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বন দপ্তর। এরই ধারাবাহিকতায় গন্ডাছড়া মহকুমার কাকনজয় পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত একটি মেশিন ও একটি বিদ্যুৎ উৎপাদনকারী জেনারেটর জব্দ করেছে বন দপ্তরের বন পেট্রল বাহিনী। উদ্ধার হওয়া সামগ্রীর আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা বলে জানিয়েছে বন দপ্তর।

বন দপ্তর সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একাংশ অসাধু ব্যবসায়ী বন দপ্তরের নজর এড়িয়ে গন্ডাছড়া মহকুমা সদরসহ বিভিন্ন এলাকায় নদী ও ছড়া থেকে অবৈধভাবে বালি উত্তোলন করে আসছিল। এ বিষয়ে বন দপ্তরের কাছে একাধিক অভিযোগও জমা পড়ে। অভিযোগের ভিত্তিতে গোমতী ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির অধীন গন্ডাছড়া বন অফিসের বন পেট্রল বাহিনী সম্প্রতি অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান শুরু করে।

গত কয়েকদিনে বন কর্মীরা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরাই কাঠ, লগবোঝাই যানবাহন, অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত ড্রেজার ও টিপার জব্দ করতে সক্ষম হয়েছেন। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বন পেট্রল অফিসার নবেন্দু ভট্টাচার্যের নেতৃত্বে একদল বনকর্মী কাকনজয় পাড়ায় অভিযান চালান। অভিযানের সময় একটি ছড়ার পাড়ে বালি উত্তোলনের মেশিন বসিয়ে কয়েকজনকে বালি তুলতে দেখা যায়। বনকর্মীদের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে বন কর্মীরা এলাকায় নজরদারি চালিয়ে অবৈধ বালি উত্তোলনে ব্যবহৃত মেশিন ও একটি জেনারেটর জব্দ করে বন অফিসে নিয়ে আসেন। বন পেট্রল অফিসার নবেন্দু ভট্টাচার্য জানান, উদ্ধার হওয়া মেশিন ও জেনারেটরের আনুমানিক বাজার মূল্য প্রায় এক লক্ষ টাকা। তিনি বলেন, পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় অবৈধ বালি উত্তোলনের বিরুদ্ধে বন দপ্তরের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Releated Posts

জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত যুবক

আগরতলা, ১০ আগস্ট : জঙ্গলে বাঁশ কড়ুল সংগ্রহ করতে গিয়ে ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হলেন এক যুবক। ওই…

ByByNews Desk Aug 10, 2026

বেহাল রাস্তার স্থায়ী সমাধানের দাবিতে দক্ষিণ ত্রিপুরা যুব কংগ্রেসের ডেপুটেশন

বিলোনিয়া, ১০ আগস্ট: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা আমলীঘাট থেকে মনুঘাট যাওয়ার রাস্তার দ্রুত সংস্কার ও স্থায়ী সমাধানের দাবিতে…

ByByNews Desk Aug 10, 2026

স্বাস্থ্য পরিষেবা খতিয়ে দেখতে আগরতলা সিভিল হাসপাতালে কেন্দ্রীয় প্রতিনিধি দল

আগরতলা, ১০ আগস্ট : রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো ও চিকিৎসা পরিষেবার মান খতিয়ে দেখতে সোমবার ডা. শ্যামাপ্রসাদ মুখার্জি আগরতলা…

ByByNews Desk Aug 10, 2026

হেরোইন মামলায় স্বামী-স্ত্রীর ৫ বছরের কারাদণ্ড

উদয়পুর, ১০ আগস্ট: হেরোইন পাচার ও মাদক সংক্রান্ত মামলায় স্বামী-স্ত্রীকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দিল উদয়পুরের অতিরিক্ত…

ByByNews Desk Aug 10, 2026
Scroll to Top