News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ
Image

ছুরিকাঘাতে আহত যুবক, জিবি হাসপাতালে চিকিৎসাধীন; অভিযুক্তের খোঁজে পুলিশ

উদয়পুর, ২০ জুন: গোমতী জেলার মন্দির নগর উদয়পুরের মাতাবাড়ি এলাকায় ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন কিষান দত্ত নামে এক যুবক। বর্তমানে তিনি আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, শুক্রবার রাতে মাতাবাড়ি এলাকায় এক অপরিচিত যুবক একটি মোটরবাইক বাড়ির পাশে রেখে কোথাও চলে যায়। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় কিষান দত্ত ওই যুবকের গতিবিধির ওপর নজর রাখছিলেন। কিছুক্ষণ পর ওই যুবক ফিরে এলে কিষান দত্ত তাকে জিজ্ঞাসাবাদ করেন। অভিযোগ, এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক ধারালো অস্ত্র দিয়ে কিষান দত্তের ওপর হামলা চালায়।

ছুরির আঘাতে রক্তাক্ত অবস্থায় কিষান দত্ত চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলার গোবিন্দ বল্লভ পন্থ (জিবি) হাসপাতালে স্থানান্তর করা হয়।

জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিষান দত্ত জানান, হামলাকারী যুবককে তিনি চিনতে পারেননি। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি মোটরবাইক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এদিকে, ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতারের কোনও খবর পাওয়া যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয়দের মতে, জনবহুল এলাকায় এ ধরনের ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

Releated Posts

শ্রমিকদের অধিকার আদায়ে আন্তর্জাতিক ঐক্য জরুরি: শংকর প্রসাদ দত্ত

আগরতলা, ৩ অক্টোবর:  ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন্সের ( ডব্লিউএফটিইউ) ৮২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সিআইটিইউর রাজ্য দপ্তরে এক…

ByByReshmi Debnath Oct 3, 2026

চুরি যাওয়া ২০টি মোবাইল উদ্ধার, প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ

আগরতলা, ৩ অক্টোবর: চুরি যাওয়া ২০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দিল আমতলী থানার পুলিশ। পাশাপাশি,…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

হুমকি ও অসদাচরণের অভিযোগে ধর্মনগর থানায় রাজবাড়ির বাসিন্দারা

ধর্মনগর, ৩ অক্টোবর: একের পর এক হুমকি, রাতে মদ্যপ অবস্থায় গালিগালাজ এবং গাড়িতে অস্ত্রসদৃশ সামগ্রী নিয়ে ঘোরাফেরার অভিযোগে…

ByByTaniya Chakraborty Oct 3, 2026

সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে এনএসএস – এর বিশেষ শিবিরে রক্তদান, উপস্থিত বিধায়িকা

আগরতলা, ৩ অক্টোবর: শনিবার দুপুরে পিএম শ্রী সেকেরকোট দ্বাদশ শ্রেণি বিদ্যালয়ে শুরু হল সাত দিনব্যাপী জাতীয় সেবা প্রকল্পের…

ByByReshmi Debnath Oct 3, 2026
Scroll to Top