News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী
Image

কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী

আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে। তবে বড়সড় দুর্ঘটনা এড়িয়ে অল্পের জন্য রক্ষা পান বিমানে থাকা ১৪১ জন যাত্রী ও ক্রু সদস্যরা। ঘটনায় তিনজন গ্রাউন্ড স্টাফ সাময়িকভাবে শ্রবণশক্তি হারালেও পরে তাঁদের অবস্থার উন্নতি হয়েছে।

জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ ইন্ডিগোর ৬ই-৬০৬৮ নম্বরের এয়ারবাস এ-৩২০ বিমানটি কলকাতা থেকে আগরতলার উদ্দেশ্যে উড্ডয়নের আগে পুশব্যাকের প্রস্তুতি নিচ্ছিল। সেই সময় প্রবল বৃষ্টি ও বজ্রবিদ্যুতের মধ্যে একটি বজ্রপাত সরাসরি বিমানটিতে আঘাত হানে।

বজ্রপাতের তীব্র শব্দে দুইজন ইন্ডিগো লোডার এবং এআইএসইএল-এর একজন গ্রাউন্ড হ্যান্ডলিং কর্মী সাময়িকভাবে শ্রবণশক্তি হারান। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করা হয়। কিছুক্ষণের মধ্যেই তাঁদের শ্রবণক্ষমতা স্বাভাবিক হয়ে আসে বলে সূত্রের খবর।

ঘটনার পর বিমানটিকে পরিষেবার বাইরে রাখা হয়েছে এবং তার বিস্তারিত কারিগরি পরীক্ষা শুরু করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ-কে অবহিত করা হয়েছে। ডিজিসিএ-র এক আধিকারিক জানিয়েছেন, বিমানের পূর্ণাঙ্গ নিরাপত্তা পরীক্ষা চলছে।

এদিকে, বিমানে থাকা যাত্রীদের নিরাপদে নামিয়ে অন্য একটি ইন্ডিগো বিমানে স্থানান্তর করা হয়। বিকেল প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ বিকল্প বিমানটি আগরতলার উদ্দেশ্যে রওনা দেয়।

উল্লেখ্য, শুক্রবার সকাল থেকে কলকাতায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, সপ্তাহের শেষ পর্যন্ত এই বৃষ্টির পরিস্থিতি বজায় থাকতে পারে।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top