News Flash

  • Home
  • মুখ্য খবর
  • জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
Image

জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা

আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ কামনায় ভিড় জমালেন সাধারণ মানুষ। বিশেষ করে বহু মা ও গৃহিণী পরিবারের সুখ-সমৃদ্ধি এবং সন্তানদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রার্থনা করেন। পাশাপাশি রাজ্যের সর্বস্তরের মানুষের মঙ্গল কামনাও করা হয়।

মন্দিরে আগত একাধিক মায়ের বক্তব্য, জামাই থেকে শুরু করে ছেলে-মেয়েদের জীবনে উন্নতি ও সাফল্য আসুক, সেই প্রার্থনাই তাঁরা ভগবানের কাছে করেছেন। পরিবারের সকল সদস্য সুস্থ ও সুখে থাকুক, এটাই তাঁদের একমাত্র কামনা।

মন্দিরের পুরোহিত জানান, এ বছরের ষষ্ঠী জ্যৈষ্ঠ মাসেই পড়েছে, মলমাসে নয়। তিনি বলেন, বর্তমান সময়ে অনেক মানুষ অপসংস্কৃতির দিকে আকৃষ্ট হচ্ছেন। তবে ভগবানের কৃপায় এই শুভ ষষ্ঠী সকলের জীবনে মঙ্গল ও শান্তি বয়ে আনবে বলেই তাঁর বিশ্বাস।

অন্যদিকে, জামাইষষ্ঠীকে ঘিরে শহরের বিভিন্ন মিষ্টির দোকানেও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বিশেষভাবে তৈরি করা হয়েছে জামাইষষ্ঠীর সন্দেশ-সহ বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী মিষ্টি। প্রিয় জামাইদের আপ্যায়নে ব্যস্ত শাশুড়িরা, আর সেই উপলক্ষে মিষ্টির দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়। ধর্মীয় আচার, পারিবারিক ঐতিহ্য ও বাঙালির সংস্কৃতির মেলবন্ধনে উৎসবের আবহে মুখর হয়ে উঠেছে গোটা রাজ্য।

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top