News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা
Image

পুরভোটের আগে বেহাল রাস্তা ঘিরে ক্ষোভ, চন্দ্রপুর জামতলা মধ্যপাড়ায় সংস্কারের দাবিতে সরব বাসিন্দারা

আগরতলা, ১৮ জুন : আগরতলা পুর নিগম নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি। তার আগেই ১০ নম্বর ওয়ার্ডের চন্দ্রপুর জামতলা মধ্যপাড়া এলাকার বেহাল রাস্তা ঘিরে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে রাস্তার সংস্কার না হওয়ায় প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের দাবি, গত পাঁচ বছরে একাধিকবার বিষয়টি সংশ্লিষ্ট জনপ্রতিনিধির নজরে আনা হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি। ফলে বর্ষার সময় রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে পড়েছে। কাদা, গর্ত এবং জলাবদ্ধতার কারণে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত দুর্বিষহ হয়ে উঠেছে।

এলাকাবাসীর অভিযোগ, ৬-আগরতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর সোমা মজুমদারের কাছে বারবার রাস্তা সংস্কারের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। অভিযোগকারীদের দাবি, সমস্যার কথা জানালে সন্তোষজনক উত্তরও মেলেনি।

স্থানীয় বাসিন্দারা জানান, বেহাল রাস্তার কারণে প্রতিদিন স্কুল-কলেজগামী পড়ুয়া, বয়স্ক মানুষ, কর্মজীবী নাগরিক এবং যানবাহন চালকদের নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। জরুরি প্রয়োজনে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে।
দল-মত নির্বিশেষে এলাকার বাসিন্দারা দ্রুত রাস্তা সংস্কারের দাবি জানিয়েছেন। তাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে অবহেলিত এই রাস্তার উন্নয়নে অবিলম্বে পদক্ষেপ নেওয়া না হলে জনঅসন্তোষ আরও বাড়তে পারে।

স্থানীয়দের একাংশের মতে, আসন্ন পুর নিগম নির্বাচনে এই সমস্যা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্পোরেটরের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এলাকাবাসীর দাবি, জনস্বার্থে প্রশাসন ও পুর কর্তৃপক্ষ দ্রুত ক্ষতিগ্রস্ত রাস্তাটি পরিদর্শন করে জরুরি ভিত্তিতে সংস্কারের ব্যবস্থা গ্রহণ করুক।

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top